সন্ধান২৪.কম : গাজীপুরের প্রবাসির স্ত্রী গৃহবধু ধর্ষণের শিকার হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) রাতে উপজেলার তরগাঁও ইউনিয়নের নবীপুর গ্রামের নরদার টেক এলাকায়। ঘটনায় জড়িত ৭ যুবককে কাপাসিয়া থানা পুলিশ গ্রেফতার করেছে। এই ঘটনায ১৮ ডিসেম্বর মেয়ের মা বাদি হয়ে ৮ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন।

জানা যায়,কাপাসিয়ায় এক সন্তানের জননী নির্যাতিতা গৃহবধু তার স্বামীর বাড়ি পাশ্ববর্তী মনোহরদী উপজেলার বীর আহম্মেদপুর গ্রাম থেকে বুধবার (১৬ ডিসেম্বর) তরগাঁও ইউনিয়নের নবীপুর গ্রামের পিতার বাড়িতে বেড়াতে আসে। বৃহস্পতিবার সন্ধ্যায় তার প্রেমিক সাখাওয়াত ও সাকিব মোবাইল ফোন দেওয়ার কথা বলে পাশ্ববর্তী নর্দারটেকে ডেকে নিয়ে যায়। এক পর্যায়ে ওই টেকের একটি কড়ই গাছের নিচে প্রথমে সাখাওয়াত ও পরে পালাক্রমে সাকিব ও অন্যরা রাত সাড়ে সাতটা থেকে সাড়ে আটটা পর্যস্ত ধর্ষণ করে। এক পর্যায়ে ধর্ষিতাকে আটকে রেখে তার মায়ের কাছে মোবাইল ফোনে ৫০ হাজার টাকা দাবি করে। পরে তার মা মোবাইল ফোনে বিষয়টি থানায় অবহিত করে। পুলিশ অভিযান চালিয়ে প্রথমে মাসুমকে গ্রেফতার করে তার স্বীকারোক্তিতে রাতভর অভিযান চালিয়ে অপর ছয়জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- তরগাঁও গ্রামের মোস্তফা বেপারীর ছেলে রোমান বেপারী (২০), মহসিন বেপারীর ছেলে জোবায়ের ্েবপারী (২০), মফিজউদ্দিন সর্দারের ছেলে মোস্তারিন (১৯), এহসান বেপারীর ছেলে সাহাবুল হোসেন সাকিব (২১) বাদল মোড়লের ছেলে মাহফুজুল হক (২০), বোয়ালিয়ার টেকের মৃত ছফুরউদ্দিনের ছেলে মাসুম শেখ (২১), সামসুল হকের ছেলে রাকিব হোসেন (২০)। এ ঘটনার মূল হোতা চরখামের গ্রামের আইনউদ্দিনের ছেলে সাখাওয়াত হোসেন (২৪) পলাতক রয়েছে।
কাপাসিয়া থানার ওসি মোঃ আলম চাঁদ জানান, গ্রেফকারকৃতরা এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃতদের শুক্রবার আদালতে পাঠানো হয়েছে। মূল হোতা সাখাওয়াত হোসেনকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।


