গ্রুপ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ

সন্ধাান২৪.কম : সফলতম দল রিয়াল আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে বুধবার রাতে ‘বি’ গ্রুপের ম্যাচটি ২-০ গোলে জিতেছে  । দুটি গোলই করেন করিম বেনজেমা।

জয়ের কোনো বিকল্প নাই। হারলেই ছিটকে যেতে হবে গ্রুপ পর্ব থেকে। চ্যাম্পিয়ন্স লিগে রেকর্ড ১৩বারের চ্যাম্পিয়নদের এমন পরিস্থিতি শঙ্কায় ফেলেছিল ভক্ত-সমথর্কদের। তবে রিয়াল মাদ্রিদ প্রবল দাপটে ঘুরে দাঁড়ালো। খেললো দারুণ গোছানো ও পরিকল্পিত ফুটবল। ঝলক দেখালেন ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা। পেলেন জোড়া গোল। দূর হলো রাজ্যের সব অনিশ্চিয়তা

বাঁচা-মরার ম্যাচে এসে গোছানো ও পরিকল্পিত ফুটবল খেলল রিয়াল মাদ্রিদ। আক্রমণ ও মাঝমাঠে দেখা গেল চেনা রূপ, সের্হিও রামোস ফেরায় রক্ষণও হলো জমাট। দূর হলো চ্যাম্পিয়ন্স লিগ থেকে তাদের ছিটকে পড়ার শঙ্কা। বরুশিয়া মনশেনগ্লাডবাখকে হারিয়ে গ্রুপ সেরা হয়েই নকআউট পর্বের টিকেট নিশ্চিত করল জিনেদিন জিদানের দল।  

গত অক্টোবরে জার্মান দলটির মাঠে যোগ করা সময়ের গোলে ২-২ ড্র করেছিল রিয়াল। এবার আর কোনো ভুল নয়, শুরু থেকে শেষ পর্যন্ত দাপুটে ফুটবল খেলেই লক্ষ্য স্পর্শ করল তারা। 

ইন্টার মিলান ও শাখতার দোনেৎস্কের মধ্যে একই সঙ্গে শুরু হওয়া গ্রুপের অন্য ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। ফলে শেষ রাউন্ডে হেরেও শেষ ষোলোয় উঠেছে মনশেনগ্লাডবাখ।

নির্ধারিত সময়ের শেষ মিনিটেও হ্যাটট্রিক পূরণের সুযোগ পেয়েছিলেন বেনজেমা, কিন্তু সমেরের বাধা পেরুতে পারেননি তিনি। হ্যাটট্রিক না মিললেও কঠিন পরিস্থিতিতে দলকে পথ দেখানোয় ম্যাচের নায়ক তিনিই।

ছয় ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে রিয়ালের পয়েন্ট ১০। ৮ পয়েন্ট নিয়ে দুইয়ে মনশেনগ্লাডবাখ।

মনশেনগ্লাডবাখের সমান ৮ পয়েন্ট নিয়ে মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে তিন নম্বরে শাখতার। ইউরোপা লিগে খেলবে ইউক্রেনের দলটি। ৬ পয়েন্ট নিয়ে তলানিতে ইন্টার।

শেষ ষোলোর দলগুলো:

গ্রুপ চ্যাম্পিয়ন ৮ দল: বায়ার্ন মিউনিখ, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, লিভারপুল, চেলসি, বরুশিয়া ডর্টমুন্ড, ইউভেন্তুস, পিএসজি

গ্রুপ রানার্সআপ ৮ দল: আতলেতিকো মাদ্রিদ, বরুশিয়া মনশেনগ্লাডবাখ, পোর্তো, আতালান্তা, সেভিয়া, লাৎসিও, বার্সেলোনা, লাইপজিগ

 

Exit mobile version