চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ ! যুবক গ্রেপ্তার

সন্ধান২৪.কম : চকলেটের লোভ দেখিয়ে শিশুকে নিজের ঘরে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে এক লম্পট।

গত ২৪ আগস্ট লক্ষ্মীপুরের রামগতিতে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় মো. মাকছুদ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।  বুধবার বিকেলে গ্রেপ্তার যুবককে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।  মাকছুদ পশ্চিম চরকলাকোপা গ্রামের মৃত সফিক উল্যার ছেলে।

পুলিশ জানায়, সন্ধ্যায় চকলেটের দেখিয়ে শিশুটিকে মাকছুদ ডেকে নেন। পরে মাকছুদ তার ঘরে নিয়ে শিশুটিকে ধর্ষণ করেন। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে মাকছুদ পালিয়ে যান। পরে স্থানীয় প্রভাবশালীরা ঘটনাটি দামাচাপা দেওয়ার চেষ্টা করে। শিশুর মা অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। শিশুটিকে উদ্ধার করে সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষা দেওয়া হয়।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, ধর্ষণের ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী শিশুকে ডাক্তারি পরীক্ষা দেওয়া হয়েছে।

 

Exit mobile version