সন্ধান২৪.কম : শাহজাহান সরকার টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে স্ত্রী দেলোয়ারা বেগম (৫৭) ও মেয়েকে নিয়ে ঢাকা থেকে নিউইয়র্ক যাচ্ছিলেন । গত মঙ্গলবার নিউইয়র্কে অবতরণের কিছুক্ষণ আগেই দেলোয়ারা বেগম আসন থেকে ঢলে পড়ে যান। এ খবর জানা মাত্র পাইলটের আচমকা ঘোষণা আসে, একজন যাত্রীর শারীরিক অসুস্থতার কারণে জরুরী অবতরণ করতে হবে। এর কয়েক মিনিটের মধ্যে কানাডার কুইবেক বিমানবন্দরে ফ্লাইটটি জরুরি অবতরণও করে। কিন্তু এর মধ্যেই মারা যান দেলোয়ারা বেগম।
জানা গেছে, ফ্লাইট ল্যান্ড করার সঙ্গে সঙ্গে পুলিশ, দমকল, চিকিৎসকসহ অন্তত ১৫ জনের একটি দল দ্রুত উড়োজাহাজে প্রবেশ করে। মুমূর্ষু দেলোয়ারা বেগমকে দ্রুত অ্যাম্বুলেন্সে উঠিয়ে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রায় তিন ঘণ্টা দেরিতে অন্য যাত্রীদের নিয়ে টার্কিশ এয়ারের ফ্লাইটটি ১৮ আগস্ট রাত ১০টার দিকে জেএফকে বিমানবন্দরে পৌঁছেছে।
জানা গেছে, শাহজাহান সরকারের পরিবারকে দেলোয়ারা বেগের মুত্যুর খবর জানানো হয়েছে। নিউইয়র্কে দেলোয়ারা বেগমের ছেলে, মেয়ে ও স্বামী ছাড়াও অনেক আত্মীয়স্বজন রয়েছে। তাঁর দেশের বাড়ি বুহত্তর কুমিল্লা জেলায়।
