চুরির অপবাদে মা-মেয়েকে নির্যাতন করা সেই চেয়ারম্যানসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা

সন্ধান২৪.কম : বর্বরতার শিকার মা পারভীন বেগম বাদী হয়ে  মঙ্গলবার বিকেলে হারবাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা দায়ের করেন। কক্সবাজারের চকরিয়ার হারবাংয়ে গরু চুরির অপবাদ দিয়ে মা-মেয়েকে কোমরে রশি বেঁধে এলাকায় ঘোরানোসহ মারধরের অভিযোগে চকরিয়া থানায় এ মামলা হয়েছে। আলোচিত এই মামলার জ্ঞাত ও অজ্ঞাত মিলিয়ে আসামির সংখ্যা ৩৪ জন।

মামলায় প্রধান আসামি করা হয়েছে হারবাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিরানুল ইসলামকে। মামলার এজাহারে আরো তিনজনের নাম উল্লেখ (বর্তমানে জেলহাজতে) ছাড়াও অজ্ঞাত আসামি করা হয়েছে ৩০ জনকে।  

চকরিয়া থানার ওসি  বলেন, নির্যাতিতা তিন নারীর মধ্যে মা পারভীন বেগম আইনজীবী ও মানবাধিকার কর্মীদের সাথে নিয়ে থানায় এসে একটি এজাহার দিলে তা মামলা হিসেবে রুজু করা হয়।

ওসি বলেন, এজাহারে চারজনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়াও অজ্ঞাত আসামি করা হয়েছে আরো ৩০ জনকে। এর মধ্যে তিনজনকে আগেই গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। যারা ঘটনার সময় সরাসরি সম্পৃক্ত ছিল। মামলার প্রধান আসামি চেয়ারম্যান মিরানসহ আরো যারা জড়িত রয়েছে তাদেরকেও গ্রেপ্তারে পুলিশের অভিযান শুরু হয়েছে।

 

Exit mobile version