পাঞ্জাবি তার ফিনফিনে আর মাথায় মামু টাকলা
দেখেই তাকে হয় তো তুমি বুদ্ধিজীবী ডাকলা।
বুদ্ধিজীবী সেই বাবুসাব দারুণ জটিল বান্দা
বুদ্ধি দিয়াই নিত্য করেন নানান রকম ধান্দা।
টকশো করেন টিভিতে রোজ কথা বলেন লম্বা
কথা বেচেই হাজার পাঁচেক কথায় অষ্টরম্ভা!
এক কথাতে এতো স্তুতি ফেনায় ভরা জিব্বা
পাঞ্জাবিতে রাখেন আবার তিনশ’ তেলের ডিব্বা।
তার তেলে তো ঘুরতো ভালোই লোকাল গাড়ির চাক্কা
কিন্তু সে তেল জাগায় মাখায় তিনি তো খুব পাক্কা।
রিজার্ভ দিয়া কেনা তেলে জুলুম করে শুদ্ধি
বুদ্ধিজীবী! সব আছে বাট নেই তো বিবেক-বুদ্ধি।
প্রচ্ছদের ছবি: তুলির আঁকা কার্টুন
