ছড়া: শুভকামনা

বিমল সরকার

শুভ কামনায় থাকবো জেগে
মুক্ত মাঠের মতো
সৌহার্দ্যের বহুক মলয়
অনাগতে অবিরত!

কৃতজ্ঞতার আছে কি ভাষা!
হৃদয় যাহা বলে!
চলার পথের এক জীবনেই
চলি বহু কৌশলে!

স্বজন সংখ্যা বেড়ে গেছে আজ
কা’রে দেবো অঞ্জলি
এমনি করে সবার সাথেই
উল্টো কথা বলি!

কথার সাথে কাজ মেলে না
মন আহত হয়
আমায় তুমি ভেবেছো যেমন
সত্য কথা নয়!

মোর ভাবনায় থাকছো তুমি
স্মৃতির পাত্র জুড়ে
আমি যে তোমার শুভাকাঙ্ক্ষী
যতই রাখো দূরে!

সবাই পিষ্ট কাজের চাপে
আমারো কিন্তু তাই
ভালোবাসবো মোর প্রার্থনাতে
স্রষ্টাকে বলে যাই! ⛘

Exit mobile version