ছয় এমপি করোনায় আক্রান্ত

সন্ধান২৪.কম : সংসদ সচিবালয় থেকে নমুনা নেওয়া ছয়জন সংসদ সদস্য করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে একজন দ্বিতীয়বার আক্রান্ত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) তাদের কোভিড-১৯ পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। সংসদ সচিবালয় মেডিকেল সেন্টারের একজন চিকিৎসক বাংলা ট্রিবিউনকে এ বিষয়টি নিশ্চিত করেন।

শফিকুল ইসলাম
শহিদুজ্জামান সরকার
নুরুজ্জামান বিশ্বাস

করোনা আক্রান্ত এমপিরা হলেন, নাটোর-২ (নাটোর সদর উপজেলা ও নলডাঙ্গা উপজেলা) আসনের শফিকুল ইসলাম, পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের নুরুজ্জামান বিশ্বাস, নওগাঁ-২ আসনের সংসদ সদস্য শহিদুজ্জামান সরকার এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার, সংরক্ষিত নারী আসনের নাদিরা ইয়াসমিন জলি ও  তাহমনিা সিদ্দিকী।

বেগম হাবিবুন নাহা
তাহমনিা সিদ্দিকী
নাদিরা ইয়াসমিন জলি

প্রসঙ্গত শহীদুজ্জামান সরকার সংসদের এমপিদের মধ্যে সর্বপ্রথম করোনা আক্রান্ত হয়েছিলেন। এনিয়ে তিনি দ্বিতীয় বার আক্রান্ত হলেন। অবশ্য তিনি গত ২০ অক্টোবর করোনায় আক্রান্ত হয়েছেন। শুক্রবার এর নমুনা পরীক্ষায় ও তার পজিটিভ এসেছে।

 

Exit mobile version