Sunday, February 8, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home নিউ ইয়র্ক

জমে উঠছে নিউইয়র্কের ইফতার বাজার

March 24, 2023
in নিউ ইয়র্ক
Reading Time: 1 min read
0
0
0
SHARES
50
VIEWS
Share on Facebook

সন্ধান২৪.কমঃ উত্তর আমেরিকায় হিজরি ১৪৪৪ সনের পবিত্র রমজান গত কাল থেকে শুরু হয়েছে। রমজান মাস শেষেই আসবে মুসলমানদেও সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। রমজান উপলক্ষে উত্তর আমেরিকার সমগ্র মুসলিম কমিউনিটিতে বিরাজ করছে রমজান মাসের আবহ।

সেই সাথে পবিত্র রমজানের প্রথম দিন থেকেই জমে উঠেছে নিউইয়র্কের ইফতার বাজার। গত কাল শুক্রবার বেলা বাড়ার সাথে সাথে জমজমাট হয়েছে কেনাবেচা। বাহারি এসব ইফতারির স্বাদ নিতে দুপুরেই দূর-দূরান্ত থেকে ভোজনবিলাসীরা ছুটে এসেছেন নিউইয়র্কের বাংলাদেশী অধ্যুষিত রেষ্টুরেন্টগুলোতে।
ক্রেতাদের আকৃষ্ট করেতে প্রচলিত ইফতারির পাশাপাশি নানান স্বাদের বাহারি আয়োজন সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা।


করোনার কারণে গত দুই বছর ইফতারির আয়োজন সেভাবে না হলেও এবার একেবারে জমজমাট। ঐতিহ্যবাহী ইফতারি কিনতে জ্যাকসন হাইটস,জ্যামাইকা,ওজনপার্ক,ব্রঙ্কস,ব্রুকলিন,এ্যাস্টোরিয়াসহ বিভিন্ন এলাকায় দেখা গেছে দীর্ঘ লাইন। এছাড়া দুপুরের পর পরই স্থায়ী হোটেল-রেস্তোরাঁ থেকে ফুটপাতের অস্থায়ী ইফতার দোকান জমে উঠছে। এসব দোকানে ছোলা, আলুর চপ, বেগুনি, জিলাপি, বুরিন্দা, হালিম,চিকেন রোস্ট,পিয়াজু,বিভিন্ন রকমের শরবৎসহ ঐতিহ্যবাহী দেশীয় ইফতারি পাওয়া যাচ্ছে।


এ ছাড়াও ভোজনবিলাসীদের জন্য দোকানগুলোতে সাজিয়ে রাখা হয়েছে,চিকেন রোস্ট,শিককাবাব,বিফ টিক্কা,ললিপপ,খিচুরী,পোলাও সহ নানা পদের খাবার।
গত বছরের তুলনায় কোন কোন দোকানে ইফতার বক্সের দাম কিছুটা বেড়েছে। গত বছর ১৪/ ১৫ পদের যে ইফতারী বক্স ছিল ৮ ডলার, এবার সেটির দাম হয়েছে ১০ ডলার। আবার কোন কোন দোকানে গত বছরের মতই ইফতারী বক্স ৮ ডলার রাখা হচ্ছে। একটি রেষ্টুরেন্টের মালিক বলেন,প্রতিটি জিনিসের দাম বাড়লেও,আমরা দাম গত বছরের মতই ৮ ডলার রাখছি। কোথাও কোথাও জিলাপীর দাম গত বছরের তুলনায় বেড়েছে। এক পাউন্ড জিলাপীর দাম রাখা হচ্ছে ৮ থেকে ৯ ডলার। এছাড়া ছোলা, আলুর চপ, বেগুনি, বুরিন্দা, হালিম,চিকেন রোস্ট,পিয়াজু ইত্যাদির দাম গত বছরের মত থাকলেও পরিমানে অথবা ওজনে একটু করে কমে গিয়েছে বলে জানান একজন ক্রেতা।
প্রতিটি খেজুর বক্সেও দাম ৫০ সেন্ট থেকে ১ ডলার বেড়েছে।

জ্যাকসন হাইটসের আব্দুল্লা সুইটস এন্ড রেষ্টুরেন্টের মালিক জানান, শত কর্মব্যস্ততা থাকলেও নিউইয়র্কের পরিবারে ইফতার আয়োজনে নেই এতটুকুও ঘাটতি। গ্রাহকদের আশানুরূপ উপস্থিতিতে এরই মধ্যে জমে উঠেছে নিউইয়র্কের ইফতার ব্যবসা। ইফতার সামগ্রীর দাম আয়ত্তের মধ্যে থাকায় সন্তোষ প্রকাশ করেছেন ক্রেতারা।
এছাড়াও রমজান মাসকে কেন্দ্র করে দেশের মত আম, লিচু,শসা,কাঁঠাল,তরমুজসহ বিভিন্ন ফল ফলাদির সমারোহ দেখা যাচ্ছে বাঙালি বাজারে।

Continue Reading

Related Posts

নিউ ইয়র্ক

শনি ও রোববার  নিউইয়র্কে  ধেয়ে আসছে ভয়ংকর ‘বম্ব সাইক্লোন’

January 30, 2026
5
নিউ ইয়র্ক

ভায়োলেশনে একের পর এক বন্ধ হচ্ছে নিউইয়র্কের বাংলাদেশী হোটেল

January 27, 2026
6

Sanjibon Sarker
Editor in Chief/ President

 

Weekly Sandhan Inc.
Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
Contact: +1 646 897 9262
Email: weeklysandhan@gmail.com,
www.sandhan24.com

Bimal Sarkar
Executive Editor
Contact: +1 512-576-2944

Quick Link

  • সম্পাদক
  • গ্যালারি

© 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

No Result
View All Result
  • Home
  • Login

© 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version