Sunday, February 8, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home বিনোদন

জয় বাংলা কনসার্ট মাতাবে দেশের ৯ ব্যান্ড

March 4, 2023
in বিনোদন
Reading Time: 1 min read
0
0
0
SHARES
15
VIEWS
Share on Facebook

সন্ধান২৪.কম: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের দিনকে স্মরণ করে ‘ইয়াং বাংলা’ সপ্তমবারের মতো ‘জয় বাংলা কনসার্ট’ আয়োজন করতে যাচ্ছে । তবে এবারে কনসার্টটি ঢাকার আর্মি স্টেডিয়াম মঞ্চে ৭ মার্চের বদলে ৮ মার্চ বেলা ৩টায় আয়োজন হয়েছে । ২০১৫ সাল থেকে প্রতি বছরই রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়ে আসছে জয় বাংলা কনসার্ট। তবে করোনা মহামারীর কারণে গেল দুই বছর কনসার্ট আয়োজন সম্ভব হয়নি। এবার ৭ মার্চ পবিত্র শবেবরাত পড়ায় আয়োজনটি একদিন পেছানো হয়েছে। সম্প্রতি আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

কনসার্টটির বিষয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘দীর্ঘ ছয় বছর ধরে তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করতে ৭ মার্চ জয় বাংলা কনসার্ট অনুষ্ঠিত হয়ে আসছে। দেশাত্মবোধক গানসহ জাতির পিতার ঐতিহাসিক ভাষণের স্মরণে দেশীয় ব্যান্ডগুলো এ আয়োজনে পরিবেশন করেন তাদের সেরা পারফরম্যান্সগুলো। ইয়াং বাংলা কর্তৃক আয়োজিত জয় বাংলা কনসার্ট সপ্তমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ৮ মার্চ ২০২৩, বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে। অনলাইন রেজিস্ট্রেশনের লিংক চলে আসছে শিগগিরই।’

তরুণদের নিয়ে সিআরআইয়ের প্লাটফর্ম ‘ইয়াং বাংলা’র ফেসবুক পেজে জানানো হয়েছে, এবারের কনসার্টে সংগীত পরিবেশন করবে ‘আর্টসেল’, ‘ক্রিপটিক ফেইট’, ‘চিরকুট’, ‘নেমেসিস’, ‘লালন’, ‘আরেকটা রক ব্যান্ড’, ‘মেঘদল’, ‘অ্যাভয়েড রাফা’ ও ‘কার্নিভাল’।

আয়োজকরা জানান, কনসার্টটি দেখতে বরাবরের মতোই কোনো টাকা লাগবে না। তবে নির্ধারিত সময়ে অনলাইনে নিবন্ধন করতে হবে, সেখানেই মিলবে টিকিট। অনলাইনে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট অথবা জন্ম নিবন্ধন সনদ, মোবাইল নম্বর এবং ই-মেইল অ্যাড্রেস দিয়ে নিবন্ধন সেরে ফেলা যাবে।

কনসার্টে প্রতিটি ব্যান্ড নিজের গান ছাড়াও অন্য বারের মতো স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান পরিবেশন করবে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান। এছাড়া প্রতি বারের মতোই থাকছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ। 

Continue Reading

Related Posts

বিনোদন

১১০ বিয়ে, জন্ম দেন কন্যার, ৩২ বছর সংসার করে ১৪২-এ প্রয়াত হলেন সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি

January 14, 2026
9
বিনোদন

বাংলাদেশী সিনেমা ‘বলী’ অস্কারে লড়বে

October 2, 2024
4

Sanjibon Sarker
Editor in Chief/ President

 

Weekly Sandhan Inc.
Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
Contact: +1 646 897 9262
Email: weeklysandhan@gmail.com,
www.sandhan24.com

Bimal Sarkar
Executive Editor
Contact: +1 512-576-2944

Quick Link

  • সম্পাদক
  • গ্যালারি

© 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

No Result
View All Result
  • Home
  • Login

© 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version