সন্ধান২৪.কমঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যানুষ্ঠানে যোগদান শেষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন। সেখানে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে যোগ দেবেন তিনি।

১৯ সেপ্টেম্বর সোমবার রাত ১০টা ২৪ মিনিটে (বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল ৮টা ২৪ মিনিট) নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছেন প্রধানমন্ত্রী।
এদিকে শেখ হাসিনাকে স্বাগত জানাতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠন জে এফকে বিমানবন্দরে সমাবেশের আয়োজন করে।
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ আব্দুল মুহিত জন এফ কেনেডি বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।
জেএফকে বিমানবন্দরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, শ্রমিকলীগ,যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মী ছাড়াও যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা এসেছিলেন।
জেএফকে বিমানবন্দরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শান্তি সমাবেশে বক্তব্য রাখেন ড. সিদ্দিকুর রহমান, হাজি এনাম, চন্দন দত্ত, সোলেয়মান আলী, মোহাম্মদ আলী সিদ্দিকী, মনজুর চৌধুরী, জাকারিয়া চৌধুরী,শাখাওয়াত বিশ্বাস, সুবল দেবনাথ,কাজী আজিজুল হক খোকন,আব্দুর রহিম বাদশা,তারিকুল ইসলাম চৌধুরী, সবিতা দাস, শিবলী সাদিক, জেড আলম জয়, জাহাঙ্গীর আলম,
এর আগে, প্রধানমন্ত্রীকে নিয়ে লন্ডনের স্থানীয় সময় সোমবার রাত ৮টায় (বাংলাদেশ সময় রাত ১টা) স্টানস্টেড আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি চার্টার্ড ফ্লাইট।
যুক্তরাজ্য ত্যাগের পূর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যান্য বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে দ্বিতীয় রানি এলিজাবেথের শেষকৃত্যানুষ্ঠানে যোগ দেন।