Monday, March 30, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home নিউ ইয়র্ক

জাতিসংঘের সামনে একই দিন শেখ হাসিনার পক্ষে-বিপক্ষে সমাবেশ

September 1, 2022
in নিউ ইয়র্ক
Reading Time: 1 min read
0
0

জাতিসংঘ

0
SHARES
25
VIEWS
Share on Facebook


সন্ধান২৪.কমঃ ৩০ আগষ্ট মঙ্গলবার জামাত-বিএনপি সমর্থিত কয়েকটি সংগঠন ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা জাতিসংঘের বাহিরে সমাবেশ করে।
একদিন আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে ‘ওয়েল কাম সমাবেশ’ করে। অপর দিকে ‘আন্তর্জাতিক গুম-খুন প্রতিরোধ দিবস’ উপলক্ষে সরকার ও আওয়ামী বিরোধীরা বিক্ষোভ-সমাবেশ করে।
৩০ আগষ্ট মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘের সামনে আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনসমূহ শান্তি সমাবেশের আয়োজন করে। শান্তি সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকে নিউইয়র্ক সহ নিউজার্সি স্টেট,কানেকটিকাট স্টেট ,পেন্সিলভেনিয়া স্টেট,ওয়াশিংটন ডিসি,থেকে আওয়ামী লীগ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা অংশ নেয়।

অপর দিকে ব্যর্থতার দায়ে শেখ হাসিনার পদত্যাগের দাবীতে মানবাধিকার সংগঠন এইআরডিবি এবং বাংলাদেশী আমেরিকান কনসার্নড সিটিজেনের ব্যানারে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিরোধীদের নিয়ে জামাত-শিবির সমর্থিতরা বিক্ষোভ সমাবেশ করে।

আওয়ামী লীগ

আওয়ামী লীগের সমাবেশে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড.সিদ্দিকুর রহমান,যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ,যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ড.মাহমুদুল হাসান, আবুল কাশেম, শামছুদদিন আজাদ,লুৎফুল কবির, মহিউদ্দীন দেওয়ান,আব্দুল হাসিব মামুন, হাজী এনাম, মো: সোলায়মান আলী,কানেক্টিকাট স্টেট আওয়ামী লীগের সভাপতি জেহাদুল হক জেহাদ,সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ চৌধুরী, মুজিবুর রহমান মিয়া, শাহীন আজমল, রফিকুর রহমান ।
সমাবেশে ড.সিদ্দিকুর রহমান বলেন ,কিছু সংখ্যক লোক আজ চারটার সময় জাতিসংঘের সামনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করতে চেয়েছিল তার প্রতিবাদে আমরা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের নিয়ে এই বিশাল শান্তি সমাবেশের আয়োজন করেছি।একই দিন অপরাহ্নে জাতিসংঘের ভবনের সামনে মানবাধিকার সংগঠন এইআরডিবি এবং বাংলাদেশী আমেরিকান কনসার্নড সিটিজেনের ব্যানারে এই বিক্ষোভ সমাবেশ করা হয়। সমাবেশে কোয়ালিশন ফর হিউম্যান রাইটস এন্ড ডেমোক্রেসি ইন বাংলাদেশ,সাউথ এশিয়ান পলিসি ইনিশেয়েটিভ,গুম হওয়া স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’সহ বিএনপি ও জামাত সমর্থিত নেতা-কর্মীরা যোগ দেন।

শেখ হাসিনা বিরোধী সমাবেশ

সমাবেশ থেকে বাংলাদেশে গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের ফিরিয়ে দেয়ার পাশাপাশি মানবাধিকার লঙ্ঘনসহ সরকারের বিভিন্ন সমালোচনা করে শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবী জানানো হয়।
সমাবেশে বক্তব্য রাখেন এইআরডিবি‘র সভাপতি মাহতাব উদ্দিন আহমেদ,সিএইচআরডি বাংলাদেশের সাধারণ সম্পাদক ইমরান আনসারী,বোর্ড মেম্বর রিতা রহমান,লেখক মিনা ফারাহ,সাংবাদিক এমদাদ দীপু,বিএনপি নেতা মিজানুর রহমান মিল্টন, জসিম ভূইয়া,গোলাম ফারুক শাহীন,অলি উল্লাহ আতিকুর রহমান,আহবাব চৌধুরী ,হাবিবুর সেলিম রেজা, গুম হওয়া ব্যারিষ্টার আরমানের পরিবারের পক্ষে ভিকটিমের চাচা মীর মাসুম প্রমূখ।
সমাবেশে বক্তরা আরও বলেন, বাংলাদেশে গুম ও খুন বন্ধ,ইতিমধ্যে গুম হওয়া স্বজনদের পরিবারের কাছে ফিরে দেয়া এবং এসব ঘটনার তদন্তে জাতিসংঘকে একটি স্বাধীন কমিশন গঠন করতে হবে। সমাবেশ শেষে সিএইচআরডি বাংলাদেশের পক্ষ থেকে জাতিসংঘের মহাসচিবের কাছে স্মারকলিপি দেয়া হয়।

Related Posts

নিউ ইয়র্ক

বাংলাদেশের প্রতি  সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করলেন জাতিসংঘ মহাসচিব

March 28, 2026
1
নিউ ইয়র্ক

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে স্বাধীনতা  দিবস উদযাপন

March 28, 2026
2
No Result
View All Result

Recent Posts

  • যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ‘ভয়ংকর খারাপের খারাপ ’ ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ
  • ইসরায়েলে একযোগে ইরান–হিজবুল্লাহর হামলা, ১০০ শহরে বেজে উঠলো সাইরেন
  • সমুদ্রে তলিয়ে গেলেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা রাহুল
  • উদীচীর (একাংশ) গণহত্যা দিবসে শেখ হাসিনার বিকৃত ছবি নিয়ে দেশ-বিদেশে সমালোচনার ঝড়
  • বাংলাদেশের প্রতি  সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করলেন জাতিসংঘ মহাসচিব

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version