জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশন প্রধান উপদেষ্টা ড.ইউনূস

উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধান উপদেষ্টা। ছবি: প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে

সন্ধান২৪.কম: মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর)নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

আজ সকালে জাতিসংঘ সদর দফতরে জাতিসংঘের ৮০ তম অধিবেশন শুরু হয়।

এ সময় প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন জ্বালানি উপদেষ্টা ফৌজুল কবির খান, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও আইন উপদেষ্টা আসিফ নজরুল।

অধিবেশনের আগে প্রধান উপদেষ্টা উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী মারিও লুবেতকিন, ২০১৮-২০২২ পর্যন্ত জাতিসংঘ মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দায়িত্ব পালন করা, চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেল ব্যাশেলেট এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে স্থানীয় সময় সোমবার বিকালে নিউ ইয়র্ক পৌঁছান বাংলাদেশ সরকারপ্রধান।

এ বছর প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের মধ্যে ছয় রাজনীতিক রয়েছেন। তাদের মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন ও যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা ঢাকা থেকে প্রতিনিধি দলের সঙ্গে যোগ দেন। এ ছাড়া জামায়াত নেতা নকিবুর রহমান তারেক যুক্তরাষ্ট্র থেকে প্রতিনিধি দলে যুক্ত হন।

সেশনের আগে, প্রধান উপদেষ্টা উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী মারিও লুবেটকিন এবং চিলির সাবেক রাষ্ট্রপতি মিশেল ব্যাচেলেটের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

 

Exit mobile version