জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা ডা. শহীদুল ইসলাম

সন্ধান ২৪.কম:জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের উপদেষ্টা হলেন চাঁদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. একেএম শহীদুল ইসলাম।

জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম গতিশীল, চাঁদপুর জেলা ও কচুয়া উপজেলায় জাতীয় পার্টির সব কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার লক্ষ্যে তাকে এ পদে মনোনীত করা হয়েছে।

গত ২৩ ফেব্রুয়ারি জাতীয় পার্টির চেয়ারম্যান স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে তাকে এ পদে মনোনীত করা হয়।

Exit mobile version