সন্ধান২৪.কম ডেস্ক : সোমবার (৩ আগস্ট) রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানের মাধ্যমে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধাদের নিয়ে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘বাংলাদেশ জনরাষ্ট্র আন্দোলন’।
অনুষ্ঠানে ঘোষণাপত্র পাঠ করেন সংগঠনের মুখপাত্র ইকবাল হোসেন (সাম্য শাহ) এবং স্বাগত বক্তব্য রাখেন মুহাম্মদ উল্লাহ মধু।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সর্দার আমিরুল ইসলাম বলেন,“বাংলাদেশে কার্যকর বিরোধী দলের শূন্যতার কারণে আমাদের এই রাজনৈতিক উদ্যোগ। দেশে সরকারের অন্যায়, অনিয়ম, বিদ্যুতের দামের ঊর্ধ্বগতিতে জনজীবন অতিষ্ঠ। এ বিষয়ে জনমত গঠন করাই এ সংগঠনের প্রধান লক্ষ্য।” এ সময় তিনি মুহাম্মদ উল্লাহ মধুকে সম্পাদক ও ইকবাল হোসেনকে (সাম্য শাহ) মুখপাত্র করে ৩৭ সদস্যের কমিটি ঘোষণা করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন— নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না,গণঅধিকার পরিষদের সভাপতি ও প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর,গণফোরামের সভাপতি সুব্রত চৌধুরী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক,ভাসানী জনশক্তি পার্টির আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু,নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ্ কায়সার,কবি মোহন রায়হান,সিনিয়র আইনজীবী মোহসীন রশিদ,সার্বভৌমত্ব আন্দোলনের প্রধান সংগঠক শামীম রেজা,জনজোট পার্টির সভাপতি মোজাম্মেল মিয়াজি,বাংলাদেশ জনরাষ্ট্র আন্দোলনের সংগঠক মোশারফ হোসেন,শাহ আলম প্রমুখ।
জনরাষ্ট্র আন্দোলনের সংগঠকরা হলেন—
১. মোশাররফ হোসেন ২. এম এ আলিফ,৩. শাহ আলম, ৪. আলিয়া ছোঁয়া,৫. মেহেদী হাসান বাবু৬. ইমতিয়াজ হোসাইন লিটন,৭. সেলিম হোসেন,৮. আমান উল্ল্যাহ্ ফারাবী,৯. জহিরুল ইসলাম শাকিল,১০. নাঈম হামিদ পৃথু,১১. নাজমুস সাকিব,১২. শাওন রহমান,১৩. শফিকুর রহমান মোল্লা,১৪. তামিম আহম্মেদ তুরাগ,১৫. এইচ এম নাইমুল,১৬. জাহাঙ্গীর আলম সবুজ,১৭. আরিফুল ইসলাম,১৮. ইয়াসিন হাসান,১৯. কাইফা জামান,২০. সুমাইয়া নাসরিন আশা,২১. ইয়ামিন হাসান রন।
সদস্যরা হলেন—
১. সর্দার আমিরুল ইসলাম,২. মারিয়া রিমা,৩. ব্যারিস্টার রিজভী,৪. ক্যাপ্টেন রেদওয়ান সিকদার,৫. সিদ্দিকুর রহমান,৬. সাব্বির আহাম্মদ,৭. অ্যাডভোকেট রবিউল ইসলাম,৮. প্রাচ্য মোহাম্মদ,৯. শরীফ আকন্দ,১০. শাহিদুল ইসলাম চৌধুরী,১১. আহম্মেদ রন,১২. রবিউল ইসলাম রবি,১৩. মাহমুদ হাসান লাবলু,
১৪. অ্যাডভোকেট প্রিয়াঙ্কা আখতার।
