জোহরান মামদানীর ঈদের নামাজ নিউইয়র্কের জেএমসিতে,জ্যাকসন হাইটসে চাঁদরাত পরিদর্শন

সন্ধান২৪.কম ঃ নিউইয়র্কে সর্ববৃহৎ ঈদের জামাত জ‍্যামাইকা মুসলিম সেন্টারে নিউ ইয়র্ক সিটির মেয়র  জোহরান মামদানী ঈদের জামাত আদায় করেন।

ঈদের আগের দিন মেয়র জোহরান মামদানি বাঙালির রাজধানী হিসেবে খ্যাত জ্যাকসন হাইটসে রাত দশটার দিকে চাঁদ রাতের উৎসব পরিদর্শন করতে আসেন।

জ্যামাইকা মুসলিম সেন্টারের ঈদ জামাতে সিটি মেয়র জোহরান মামদানি-সহ কংগ্রেসম্যান, স্টেট সিনেটর ও অ্যাসেম্বলিম্যানরা অংশ নিয়ে কুশল বিনিময় করেন। এসময় মামদানি একে অপরের কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান।

ধর্মীয় ভাব-গম্ভীর ও উৎসব আমেজে যুক্তরাষ্ট্রে ২০ মার্চ শুক্রবার উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। বিভিন্ন মসজিদের ব্যবস্থাপনায় খোলা মাঠে, রাস্তা ও মসজিদে ঈদ জামাতে মানুষের ঢল নেমেছিল। বিশ্ব মানবতার কল্যাণ কামনায় নিউইয়র্কসহ বিভিন্ন স্টেটে বসবাসরত মুসলমানগণ এদিন পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন।

শুক্রবার সবচেয়ে বড় ঈদের জামাতটি অনুষ্ঠিত হয় বাংলাদেশি অধ্যুষিত নিউইয়র্কের জ্যামাইকা মুসলিম সেন্টারে। এখানেই জোহরান মামদানি ঈদের নামাজ আদায় করেন।

জেএমসি আয়োজিত ঈদের জামাতে ইমামতি এবং বিশেষ মুনাজাত পরিচালনা করেন জেএমসি’র খতিব ও ইমাম মওলানা মির্জা আবু জাফর বেগ। নামাজের আগে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন ফখরুল ইসলাম দেলোয়ারসহ জেএমসি’র কর্মকর্তারা।

ঈদের আগের দিন ১৯ মার্চ রাতে জোহরান মামদানি জ্যাকসন হাইটসে চাঁদ রাত পরিদর্শন করতে আসেন। তিনি জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজাসহ এলাকার গুরত্বপূর্ণস্থান ঘুরে দেখেন। এসময় শত শত মানুষ তাকে ঈদের শুভেচ্ছা জানান।

Exit mobile version