জো বাইডেনের বিজয়ে নিউইর্য়কের বিভিন্ন স্থানে প্রবাসী বাঙালীদের বিজয় উৎসব

সন্ধান২৪.কম : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের বিজয়ে নিউইর্য়কের বিভিন্ন স্থানে প্রবাসী বাঙালীরা বিজয় উৎসব ও মিষ্টি বিতরণ করে।

জ্যাকসন হাইটসে বিজয় উৎসব

 নিউইর্য়কের ম্যানহাটনের বিখ্যাত পর্যটন কেন্দ্র হিসেবে খ্যাত  টাইম স্কয়ার-এ নানা জাত-বর্ণ আয়োজিত বিজয় শোভাযাত্রায় যোগ দেয়া থেকে শুরু করে বাঙালী অধ্যুষিত এলাকায় এই উৎসবের আয়োজন করা হয় ।  বাইডেনের ছবি,পোষ্টার, ব্যানার লাগিয়ে এবং বাইডেনের ছবিযুক্ত ক্যাপ ও গেঞ্জী পড়ে আয়োজিত উৎসবে নানা শ্রেণী পেশার বাঙ্গালী অংশ গ্রহন করে।

জ্যামাইকার বিজয় উৎসব

৮ নভেম্বর স্থানীয় সময় সন্ধে ৬ টায়  জ্যাকসন হাইটস এলাকাবাসী ও জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন নিউইর্য়কের জ্যাকসন হাইটসে বিজয় আনন্দ করে । এতে  বক্তব্য করেন জো বাইডেন ও কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়ে বক্তব্য করেন শাকিল মিয়া, জেড আলম নমি, আলমগীর খান আলম, সাখাওয়াত হোসেন বিশ্বাস, গোপাল স্যানাল প্রমূখ। শেষে সব শ্রেণী পেশার মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

একই দিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন কে বিজয়ী হওয়ায় তার নিজের শহর  উইলিনটন দেলোয়ার-এ  বিজয় সমাবেশের আয়োজন কর দেলাওয়ার উইলমিংটন আওয়ামী লীগ শাখা। এ ছাড়াও নিউইর্য়কের ব্রুকলিনের চার্চ-ম্যাকডোনাল্ট ও ওজন পার্ক, কুইন্সের জ্যামাইকা ও এষ্টোরিয়া, ব্রংসের ষ্টারলিং এভিনিউতে আনন্দ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ম্যানহাটনের মূল ধারার বিজয় শোভা যাত্রায় বাংগালীর অংশ গ্রহন

এদিকে শুক্রবার সন্ধ্যায়  জ্যামাইকায় বাংলাদেশি ডেমোক্র্যাটরা তাৎক্ষণিক ভাবে বিজয় উৎসবের আয়োজন করে। সেখানে নিউ অ্যামেরিকান ইয়ুথ ফোরামের সভাপতি আহনাফ আলমের উদ্যোগে আয়োজিত বিজয় উৎসবে বক্তারা ডেমোক্র্যাট প্রেসিডেন্ট  জো বাইডেনক এবং  ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে অভিনন্দন জানান। 

 

 

Exit mobile version