Wednesday, February 11, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home বিনোদন

জ্যাকসন হাইটসে ১৪ ও ১৫ এপ্রিল বর্ষবরণ, ব্যাপক প্রস্তুতি চলছে

March 25, 2023
in বিনোদন
Reading Time: 1 min read
0
0
0
SHARES
67
VIEWS
Share on Facebook

সন্ধান২৪.কম: নিউ ইয়র্কে শতকন্ঠে ১৪৩০ বাংলা বর্ষবরণ,মঙ্গল শোভাযাত্রা ও বৈশাখী মেলার আহ্বায়ক নির্বাচন করা হয়েছে একুশে পদকপ্রাপ্ত নৃত্য শিল্পী মুক্তিযোদ্ধা লায়লা হাসান।
এনআরবি ওয়ার্ল্ড ওয়াইডের এই আয়োজনে গান গাইতে বাংলাদেশ থেকে আসবেন স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত রবীন্দ্র সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা । কলকাতা থেকে আসবেন রবীন্দ্র সংগীত শিল্পী কমলিনী মুখোপাধ্যায়।
উপমহাদেশের খ্যাতনামা সঙ্গীতজ্ঞ মুত্তালিব বিশ্বাসের উপস্থিতিতে মহড়ায় অংশগ্রহণকারীদের সামনে এদের নাম ঘোষণা করা হয়।

এদিকে দুইদিনব্যাপী বর্ষবরণের প্রস্তুতি হিসেবে জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে ১৯ মার্চ শতকন্ঠে বর্ষবরণের চতুর্থ মহড়ার আয়োজন করা হয়। সংগঠনের সাধারণ সম্পাদক তোফাজ্জল লিটনের তত্ত্বাবধানে মহড়ায় উপস্থিত ছিলেন লেখক ডাক্তার হুমায়ুন কবির ও সংগীত পরিচালক মহিতোষ তালকদার তাপস। শতাধিক শিল্পী দেশাত্মবোধক গান গণসংগীত ও প্রতিপাঠের এই মহড়ায় অংশগ্রহণ করে ।
মহড়ায় প্রধান অতিথির বক্তব্যে সঙ্গীতজ্ঞ মুত্তালিব বিশ্বাস বলেন, আমি তন্ময় হয়ে চার ঘন্টার মহড়া উপভোগ করেছি। আমি মুগ্ধ ও অভিভূত। আমাদের শত বিভাজনের মধ্যে এক হওয়ার মূল মন্ত্র বাঙালিয়ানা। সংস্কৃতি আমাদের একত্রিত করে। বিশাল ও মহৎ এই আয়োজনটি সফল করতে সকলের সার্বিক সহযোগিতা প্রয়োজন বলে তার বক্তব্য মত প্রকাশ করেন।
লেখক ডাক্তার হুমায়ুন কবির বলেন, আমাদের প্রথম ও শেষ কথা আমরা বাঙালি। বিশ্বব্যাপী আমাদের এই বাঙালিয়ানা প্রকাশ করার সুযোগ পাওয়া যায় এমন বৃহৎ আয়োজনে।
নিউ ইয়র্কে শতকন্ঠে ১৪৩০ বাংলা বর্ষবরণ,মঙ্গল শোভাযাত্রা ও বৈশাখী মেলার আহ্বায়ক মুক্তিযোদ্ধা লায়লা হাসান বলেন,আপনারা আমাকে যে দায়িত্ব দিয়েছেন তাতে আমি অশেষ সম্মানিত বোধ করছি। আহ্বায়ক হিসেবে আমি আন্তরিকভাবে কাজ করব। সবার সহযোগিতা নিয়ে ঐতিহাসিক এ আয়োজনকে সাফল্যমন্ডিত করতে চাই। উত্তর আমেরিকার সকল অভিবাসীদের আমন্ত্রণ জানাই আগামী ১৪ ও ১৫ এপ্রিলর এ উৎসবে অংশগ্রহণ করার জন্য।

Continue Reading

Related Posts

বিনোদন

১১০ বিয়ে, জন্ম দেন কন্যার, ৩২ বছর সংসার করে ১৪২-এ প্রয়াত হলেন সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি

January 14, 2026
9
বিনোদন

বাংলাদেশী সিনেমা ‘বলী’ অস্কারে লড়বে

October 2, 2024
4

Sanjibon Sarker
Editor in Chief/ President

 

Weekly Sandhan Inc.
Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
Contact: +1 646 897 9262
Email: weeklysandhan@gmail.com,
www.sandhan24.com

Bimal Sarkar
Executive Editor
Contact: +1 512-576-2944

Quick Link

  • সম্পাদক
  • গ্যালারি

© 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

No Result
View All Result
  • Home
  • Login

© 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version