জ্যামাইকায় কৃষ্ণাঙ্গের হামলায় রক্তাক্ত বাংলাদেশি

নিউইয়র্কের জ্যামাইকায় কৃষ্ণাঙ্গের মারাত্মক হামলার শিকার হয়েছেন এক বাংলাদেশি। গত ১২ এপ্রিল সাটফিন বুলেভার্ডে এই ঘটনা ঘটে। আহত ওই বাংলাদেশির নাম আনোয়ার ইসলাম বাহার।

তার বাড়ি চট্টগ্রামের পশ্চিম মাদার বাড়ি এলাকায়। ২০০৬ সালে নিউইয়র্কে পাড়ি জমানো আনোয়ার একটি দোকেনে কাজ করেন। ঘটনার দিন রাতে কাজ শেষ করে বাসায় ফিরছিলেন বাহার। হঠাৎ করে এক কৃষ্ণাঙ্গ এসে তার উপর ঝাঁপিয়ে পড়ে।

কিছু বুঝে ওঠার আগেই তাকে মারধর করে। মারধরের ফলে তার নাক, মুখ থেকে রক্ত পড়তে থাকলে স্থানীয়রা উদ্ধার করে জ্যামাইকা হাসপাতালে ভর্তি করায়। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল।

Exit mobile version