সন্ধান২৪.কম: টাইমস স্কয়ারের দুর্গা পূজার সংবাদ সম্মেলনে কমিটির সাধারণ সম্পাদকের উপর হামলা করার অভিযোগ এসেছে। এ ঘটনায় বেঙলি ক্লাবের সভাপতিসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
আক্রমণকারীদের সংঘবদ্ধ হামলায় আহত অবস্থায় সাধারণ সম্পাদক শক্তি দাশ গুপ্তা হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলে জানান তিনি।

গত ২৬ জুলাই রাতে নিউইয়র্কের ম্যানহাটনের একটি রেষ্টুরেন্টে দুর্গা পূজা উপলক্ষে ‘বেঙলী ক্লাব ইউএসএ’ সংবাদ সম্মেলনের করে। সোসাল মিডিয়ায় প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, সেখানে অতিথি হিসেবে উপস্থিত নায়ক জায়েদ খানকে প্রশ্ন করার সময় দীনেশ মজুমদার ও কমিটির কয়েকজন মিলে ধাক্কাধাক্তি করে সংগঠনের সাধারণ সম্পাদককে হল থেকে বের করে দেন।
এ ব্যাপারে সাধারণ সম্পাদক শক্তি দাশ গুপ্তার কাছে জানতে চাইলে তিনি সন্ধান২৪.কম প্রতিনিধির সাথে কথা বলেন। তিনি ফোনে,বাংলাদেশে তার এলাকা সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পত্তি দখল ও একটি পরিবারকে নানা ভাবে হুমকি প্রদান করছেন- জায়েদ খানকে এমন প্রশ্ন করার সময় তাকে মারধর করা হয় । এ ছাড়া তার গলার চেইন, হীরের আংটি,ঘড়ি ও ডলারসহ মানিব্যাগ কেড়ে নেয়া হয়। হামলার ঘটনার পর তিনি পুলিশ কল করেন। এরপর দীনেশ মজুমদারসহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন।
এ ঘটনার বিষয়ে জানতে চেয়ে সভাপতি দীনেশ মজুমদারের কাছে ফোন করলে তাকে পাওয়া যায় নাই।
এ ঘটনা জানাজানি হওয়ার পর নিউইয়র্কের হিন্দু কমিউনিটিতে ব্যাপক বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। পূজাকে কেন্দ্র করে এ ধরনের ঘটনা হিন্দু সমাজের মধ্যে বিভেদের সৃষ্টি হবে বলে অনেকেই মত প্রকাশ করেছেন।
সনাতন কমিউনিটির একজন শীর্ষ স্থানীয় নেতা বলেন, ‘বাংলাদেশে হিন্দুর সম্পত্তি দখল,সংখ্যালঘুদের অত্যাচার-নির্যাতন করেছেন চিত্র নায়ক জায়েদ খান। তাকে দুর্গা পূজার মত একটি ধর্মীয় অনুষ্ঠানে ডেকে আনা হিন্দুদের ও দেবী দুর্গাকে চরম অবমাননা করা হয়েছে।’
এদিকে সংবাদ সম্মেলন সন্ধা সাড়ে ছয়টায় হওয়ার কথা থাকলেও রাত আটটাতেই সংবাদ সম্মেলন না হওয়ায় তিন/চারজন সাংবাদিক চলে যান। তখন মাত্র একজন সাংবাদিক উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নায়িকা ঋতুপর্না ঘোষ, নায়ক জায়েদ খান,শুভ্রদেব প্রমূখ।