Tuesday, March 3, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home প্রধান খবর

টিকা না নেওয়ায় দেড় হাজার কর্মচারীকে বহিষ্কার

February 20, 2022
in প্রধান খবর, যুক্তরাষ্ট্র
Reading Time: 1 min read
0
0
0
SHARES
1
VIEWS
Share on Facebook

সন্ধান ২৪.কম:করোনার টিকা গ্রহণে অস্বীকার করায় নিউইয়র্ক শহরে প্রায় দেড় হাজার কর্মচারী চাকরি হারিয়েছেন। নগর কর্তৃপক্ষের দেওয়া বাধ্যতামূলক টিকা গ্রহণের চূড়ান্ত সময়সীমা ছিল গত শুক্রবার। নির্দিষ্ট তারিখ পর্যন্ত করোনা টিকা না নেওয়ায় ১ হাজার ৪৩০ জন কর্মচারীকে চাকরিচ্যুত করেন নগর কর্তৃপক্ষ। নিউইয়র্ক নগর কর্তৃপক্ষের কার্যালয় সূত্রে এ খবর জানা গেছে।

নগর কর্তৃপক্ষ জানায়, কর্মচ্যুতদের সংখ্যা ৩৭০,০০০ জনশক্তি সম্পন্ন সিটির ১৫% এর কম। সিটি প্রশাসন গত শুক্রবার পর্যন্ত সিটির কর্মচারিদের ভ্যাকসিন নেওয়ার চূড়ান্ত সময়সীমা ছিল। সিটির জনশক্তির মধ্যে ভ্যাকসিন না নেওয়া আরও যথেষ্ট সংখ্যক কর্মী রয়েছেন, যারা তাদের চাকরিচ্যুতির আশঙ্কা করছেন। ভ্যাকসিন গ্রহণ না করলে চাকুরি হারাতে হতে পারে বলে ঘোষণা দিয়েছিলেন সদ্য সাবেক সিটি মেয়র বিল ডি ব্লাজিও এবং তা বাস্তবায়ন শুরু করেছেন নবনির্বাচিত মেয়র এরিক অ্যাডামস।

সাবেক মেয়র গত অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে এ সংক্রান্ত ঘোষণা দিয়েছিলেন এবং তার ঘোষণার প্রতি জোরাল সমর্থন ছিল প্রেসিডেন্ট জো বাইডেনের। বাইডেন প্রশাসনে এ সিদ্ধান্ত ছিল ফেডারেল কর্মচারীদের জন্য। এর বিরুদ্ধে ভ্যাকসিন গ্রহণে অনিচ্ছুকরা বিষয়টি আদালতে নিয়ে গেলে আদালত এ বিষয়ে বাধ্যবাধকতা আরোপের সুযোগ নেই বলে রায় দেয়, যে রায়ের ভিত্তিতে সিটি কর্মচারীদের যারা ভ্যাকসিন নিতে রাজি নন, তারা ছাড় পেয়ে যাবেন বলে ভেবেছিলেন। কিন্তু তা হয়নি, বিষয়টি এখন সিটির অসংখ্য কর্মীর রুটিরুজি ওপর আঘাত হিসেবে আসতে শুরু করেছে।

যুক্তরাষ্ট্রের অনেক সিটিতে তীব্র বিরোধিতার মুখে ভ্যাকসিন দেওয়ার বাধ্যবাধকতা থেকে সংশ্লিষ্ট সিটি প্রশাসনগুলো পিছু হটলেও নিউ ইয়র্কের ক্ষেত্রে সিটি মেয়র চাপের মুখেও ভ্যাকসিন নেওয়ার বাধ্যবাধকতার ওপর অটল থেকে কর্মী ছাঁটাইয়ের মতো সিদ্ধান্ত বাস্তবায়নে পিছু হটেননি। এমনকি আদালতে মামলা দায়ের হলেও ধোপে টিকেনি ভ্যাকসিন বিরোধী তৎপরতা। অরিগন স্টেটের সবচেয়ে বড় সিটি পোর্টল্যান্ডে সেখানকার পুলিশ ইউনিয়ন ভ্যাকসিন নেওয়ার বাধ্যবাধকতার বিরুদ্ধে অবস্থান নেওয়ার ফলে পুলিশ প্রশাসনকে শেষ পর্যন্ত ম্যান্ডেট বাস্তবায়ন না করে ভ্যাকসিন নেওয়া সংশ্লিষ্টদের ঐচ্ছিক ব্যাপার বলে ঘোষণা করতে বাধ্য হয়। লাস ভেগাসে ভ্যাকসিন নেওয়ার বাধ্যবাধকতার বিরুদ্ধে চাপে মুখে গত জানুয়ারি মাসে সেখানে ভ্যাকসিন ম্যান্ডেট তুলে নেওয়া হয় এবং পুলিশ বিভাগে নতুন পুলিশ অফিসার নিয়োগে লোকজনকে আকৃষ্ট করার জন্য ভ্যাকসিন নেওয়ার আবশ্যকতা নেই বলে বিজ্ঞপ্তি দেওয়া হয়।

১৪৩০ কর্মীর চাকরিচ্যুতি সম্পর্কে ওয়াশিংটন একাসমিনারের পক্ষ থেকে নিউইয়র্ক সিটি মেয়রের অফিসে যোগাযোগ করা হলে তারা এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি। কিন্তু মেয়র অফিস জানিয়েছেন যাদের চাকরিচ্যুত করা হয়েছে, তারা ১১ ফেব্রুয়ারির মধ্যে ভ্যাকসিন নিতে অথবা ভ্যাকসিন না নেওয়ার যৌক্তিক কারণ উপস্থাপন করতে ব্যর্থ হয়েছেন। সিটি প্রশাসন এর আগের বেঁধে দেওয়া সময়সীমা পর্যন্ত চাকরিচ্যুত অধিকাংশ কর্মীকে ছুটিতে রেখেছিল, কিন্তু অনেকের চাকরি আদালতের সিদ্ধান্ত না আসা পর্যন্ত বহাল রযেছে।

এখন যারা চাকরিচ্যুত হয়েছেন তাদের অধিকাংশই নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব এডুকেশনের কর্মী বলে জানা গেছে। চূড়ান্ত সময়সীমা ঘনিয়ে আসার আগেই কিছুসংখ্যক শিক্ষক ভ্যাকসিন নেওয়ার বাধ্যবাধকতার বিরুদ্ধে আদালতে মামলা ঠুকেছেন এবং তারা ভ্যাকসিন না নেওয়ার পক্ষে ধর্মীয় কারণ প্রদর্শন করেছেন, যা আদালত গ্রাহ্য করেনি। গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট তাদের যুক্তিকে খারিজ করেছে। ধারণা করা হচ্ছে, নিউইয়র্ক সিটির প্রায় ৩,০০০ কর্মী চাকরিচ্যুত হতে পারেন। ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বাউজার গত সোমবার সিটির ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে ভ্যাকসিনেশনের প্রমাণ প্রদর্শনের প্রয়োজনীয়তা প্রত্যাহার করার ঘোষণা দিয়েছেন।

Continue Reading

Related Posts

যুক্তরাষ্ট্র

এলাকায় চাঞ্চল্য ও উদ্বেগ : আমেরিকায় বাবার সঙ্গে আটক দু’বছরের মেয়ে ডিটেনশন সেন্টারে !

January 28, 2026
5
যুক্তরাষ্ট্র

নিউইয়র্কসহ  যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষার ও শীতকালীন ঝড় !  ১০ অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা

January 23, 2026
6

Sanjibon Sarker
Editor in Chief/ President

 

Weekly Sandhan Inc.
Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
Contact: +1 646 897 9262
Email: weeklysandhan@gmail.com,
www.sandhan24.com

Bimal Sarkar
Executive Editor
Contact: +1 512-576-2944

Quick Link

  • সম্পাদক
  • গ্যালারি

© 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

No Result
View All Result
  • Home
  • Login

© 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version