Sunday, February 22, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home যুক্তরাষ্ট্র

ট্রাম্পের চুল সুন্দর রাখতে আইনে পরিবর্তন!

August 14, 2020
in যুক্তরাষ্ট্র
Reading Time: 1 min read
0
0
0
SHARES
11
VIEWS
Share on Facebook

সন্ধান২৪.কম: হোয়াইট হাউসের বাথরুমের ঝরনা দিয়ে ঠিকমতো পানি পড়ে না। আর সে কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চুল ভালো করে ধোয়া হয় না। সময়ও বেশি লাগে । ঝরনার পানিতে গতি বাড়ানো হবে । আর এ জন্য পরিবর্তন আনতে হবে আইনে।

প্রেসিডেন্ট তাঁর পছন্দের ‘পারফেক্ট’ চুল পান না, যা তাঁর জন্য অতি আবশ্যিক! ট্রাম্প এ নিয়ে অভিযোগ করে আসছেন বেশ কয়েক মাস থেকে। প্রেসিডেন্টের আপত্তির মুখে সিদ্ধান্ত নিতে  হয়েছে।

গত মাসে এ ব্যাপারে ট্রাম্পের অভিযোগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায় হোয়াইট হাউস। এতে ঝরনায় পানি কম পাওয়ার অভিযোগ করে প্রেসিডেন্ট বলেন, ‘ঝরনা দিয়ে আপনি গোসল করবেন। কিন্তু এটা দিয়ে পানিই তো পড়ে না। হাত ধুতে যান, কল দিয়ে পানি পড়বে না (এ ক্ষেত্রেও একই আইন প্রযোজ্য)। আপনি কী করবেন? দাঁড়িয়ে থাকবেন—হয় ঝরনার নিচে নয়তো কলের তলে হাত পেতে। আপনার গোসল করতে সময় বেশি লাগবে। আমি আপনাদের কথা জানি না। আমার ক্ষেত্রে বিষয়টি হচ্ছে, চুল অবশ্যই পারফেক্ট হতে হবে। একদম পারফেক্ট।’

যুক্তরাষ্ট্রের জ্বালানি দপ্তর (ডিওই) গত বুধবার জানায়, ঝরনায় পানির গতিধারাসংক্রান্ত আইনে সংশোধন আনার প্রস্তাব দেওয়া হয়েছে। ১৯৯২ সালে রিপাবলিকান প্রেসিডেন্ট জর্জ এইচ ডাব্লিউ বুশের আমলে প্রণীত আইনে বলা হয়েছে, প্রতি মিনিটে ঝরনা দিয়ে সর্বোচ্চ আড়াই গ্যালন পানি পড়বে। সংশোধনের প্রস্তাবে এই চাপ বজায় রেখে একই নলে কয়েকটি ঝরনা লাগানোর কথা বলা হয়েছে। সে ক্ষেত্রে পানি ঝরার পরিমাণ বেশ ভালোই বাড়বে।

বাথরুমের ফিটিংস এবং পানির চাপ নিয়ে ট্রাম্পের অবশ্য আরো অভিযোগ আছে। গত ডিসেম্বরেও এ নিয়ে তিনি সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, ‘বাথরুমের বেসিন, ঝরনা বা অন্য জিনিসগুলোর দিকে তাকিয়ে দেখুন। তাদের ঝরনা দিয়ে পানি পড়ে ফোঁটায় ফোঁটায়। কলের অবস্থাও একই। ফ্ল্যাশ করতে হয় ১০-১৫ বার। তার পরও বাড়তি পানি ঢালতে হয়।’

 

Continue Reading

Related Posts

যুক্তরাষ্ট্র

এলাকায় চাঞ্চল্য ও উদ্বেগ : আমেরিকায় বাবার সঙ্গে আটক দু’বছরের মেয়ে ডিটেনশন সেন্টারে !

January 28, 2026
5
যুক্তরাষ্ট্র

নিউইয়র্কসহ  যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষার ও শীতকালীন ঝড় !  ১০ অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা

January 23, 2026
6

Sanjibon Sarker
Editor in Chief/ President

 

Weekly Sandhan Inc.
Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
Contact: +1 646 897 9262
Email: weeklysandhan@gmail.com,
www.sandhan24.com

Bimal Sarkar
Executive Editor
Contact: +1 512-576-2944

Quick Link

  • সম্পাদক
  • গ্যালারি

© 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

No Result
View All Result
  • Home
  • Login

© 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version