সন্ধান২৪.কম : মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প-এর পর এবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন। ট্রাম্প, নেতানিয়াহুর পর নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হলেন রুশ প্রেসিডেন্ট পুটিন। যদিও ক্রেমলিন থেকে পুটিনের নাম নোবেল কমিটির কাছে পাঠানো হয়নি।
১০ সেপ্টেম্বর অসলোতে মনোনয়নটি পাঠানো হয়েছে। রুশ সরকার জানিয়েছে, ‘যদি প্রেসিডেন্টকে পুরস্কৃত করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে দারুণ ব্যাপার। না হলেও সমস্যা নেই।’ লেখকদের ওই সংগঠনের মতে, গোটা বিশ্বে সার্বিক শান্তি স্থাপনে ডোনাল্ড ট্রাম্প কিংবা নেতানিয়াহুর থেকে অনেক বেশি উদ্যোগী হয়েছেন রুশ প্রেসিডেন্ট পুটিন। তাই এই পুরস্কার পাওয়ার যোগ্য তিনিই।
উল্লেখ্য, এর আগে ২০১৩ সালেও নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট। কিন্তু সে বার পুরস্কার পাননি তিনি। নির্দিষ্ট কিছু শর্ত মেনে যে কোনও ব্যক্তি অন্য যে কারও নাম নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করতে পারেন। এবার এই পুরস্কারের জন্য ৩০০টি নাম মনোনীত হয়েছে।
পুটিনের এই মনোনয়ন নিয়ে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে। রাশিয়ার বিরোধী নেতা আলেক্সেই নাভালনিকে বিষ দেওয়া হয়েছিল। তিনি এখনও জার্মানির হাসপাতালে ভর্তি। জার্মানি, ফ্রান্স এবং সুইডেনের পরীক্ষাগারে দেখা গেছে, নাভালনিকে নভিচোক বিষ দেওয়া হয়। অভিযোগের তীর অবশ্যই পুটিনের দিকে।


