ট্রাম্প নিজেও আগাম ভোট দিলেন

ভোট দিলেন ডোনাল্ড ট্রাম্প।

সন্ধান২৪.কম :  আগামী ৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণের দিন । এর মধ্যে আগাম ভোট দিয়েছেন মার্কিন নির্বাচনে প্রার্থী দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে তিনি আগাম ভোট দেন।

জানা যায়, এদিন পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ১০ দিন আগেই ভোট দিয়েছে পাঁচ কোটিরও বেশি মার্কিন নাগরিক। যা গত এক শতাব্দীর মার্কিন নির্বাচনের ইতিহাসে এবারেই প্রথম ।

মূলত করোনা মহামারীতে নির্বাচনের দিনে ভিড় এড়াতেই অনেক মার্কিন নাগরিক আগাম ভোটে উৎসাহী হয়েছেন বলে ধারণা করছে বিশেষজ্ঞরা। হিন্দুস্তান টাইমস।

মার্কিন সংবাদ মাধ্যমগুলোর সূত্রে জানা যায়, শুক্রবার পর্যন্ত ভোট দিয়েছে পাঁচ কোটি ৩৫ লাখের বেশি ভোটার। এদিকে করোনাভাইরাসের বাড়বাড়ন্তের মধ্যেও নির্বাচনী প্রচারণা আরও জোরদার করেছেন প্রধান দুই প্রার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন।

 

Exit mobile version