
সন্ধান২৪.কম ডেস্ক : বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বর মাসের মধ্যেই দেশে ফিরতে চান, আরও এক বার সে কথা জানালেন । সংবাদসংস্থা এএফপি-কে ইমেল মারফত একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, বাংলাদেশে ফিরলে পরিণতি কী হতে পারে, তা তিনি জানেন। কিন্তু তা সত্ত্বেও তিনি নিজের দেশে ফিরবেন। এ ক্ষেত্রে চারটি সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন হাসিনা। ২০২৪ সালে গণবিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী পদ ছাড়তে বাধ্য হয়েছিলেন হাসিনা। পদত্যাগ করে তিনি পালিয়ে এসেছিলেন ভারতে। সেই থেকে ভারতেই আছেন তিনি। আনন্দবাজার ডট কম ডেস্ক
বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। মাথায় মৃত্যুদণ্ডের সেই খাঁড়া নিয়েই ৭৮ বছর বয়সি আওয়ামী লীগ নেত্রী দেশে ফেরার পরিকল্পনা করছেন। তিনি জানিয়েছেন, ডিসেম্বরের মধ্যে দেশে ফিরে আদালতে গিয়ে আত্মসমর্পণ করতে চান তিনি। দেশের বিচারব্যবস্থার প্রতি আস্থা রাখছেন। তবে বাংলাদেশে ঢুকলেই তাঁকে গ্রেফতার করা হতে পারে। জেলে পাঠানো হতে পারে। এমনকি, মৃত্যুদণ্ড কার্যকরও করা হতে পারে। সেই সমস্ত সম্ভাবনা মেনে নিয়েই ফিরবেন প্রাক্তন প্রধানমন্ত্রী। হাসিনা ইমেলের প্রশ্নের জবাবে লিখেছেন, ‘‘আমাকে মেরে ফেলা হতে পারে। গ্রেফতার করা হতে পারে। জেলেও পাঠানো হতে পারে। জেলের ভিতরে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। নিজের পরিণতি সম্পর্কে আমি সচেতন। তবু আমি ফিরতে চাই। কারণ, আমার লোকজন আমাকে ডাকছে।’’
২০২৪ সালে গণবিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী পদ ছাড়তে বাধ্য হয়েছিলেন হাসিনা। পদত্যাগ করে তিনি পালিয়ে এসেছিলেন ভারতে। সেই থেকে ভারতেই আছেন তিনি। তাঁর প্রত্যর্পণ চেয়ে একাধিক বার নয়াদিল্লিকে চিঠি দিয়েছে ঢাকা। অন্তর্বর্তী সরকারের শাসনের পর বাংলাদেশে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত বিএনপি সরকার ক্ষমতাসীন। হাসিনা সত্যিই ফেরেন কি না, ফিরলে তারেক রহমানেরা কী পদক্ষেপ করেন, তা নিয়ে দেশে-বিদেশে রাজনৈতিক মহলে কৌতূহল রয়েছে।