ডেভিড উইপ্রিনের সঙ্গে কনসাল জেনারেলের বৈঠক


নিউইয়র্কের অ্যাসেম্বলিম্যান ডেভিড উইপ্রিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের নবনিযুক্ত কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম। গতকাল ১১ মার্চ ডেভিড উইপ্রিনের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আলোচনায় দুই দেশের ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতি, জলবায়ু পরিবর্তনবিষয়ক সহযোগিতা ও রোহিঙ্গা ইস্যু প্রাধান্য পায়।

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সহযোগিতা ও সমর্থনের জন্য আমেরিকার সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন মনিরুল ইসলাম।

আলোচনাকালে তিনি ডেভিড উইপ্রিনকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের বিষয়ে অবহিত করেন। সাক্ষাতকালে কনস্যুলেট জেনারেলের কাউন্সেলর আয়েশা হক উপস্থিত ছিলেন।

Exit mobile version