সন্ধান২৪.কম : নিউইয়র্ক সিটির ডেমোক্র্যাটিক প্রাইমারির নির্বাচনে বাংলাদেশিদের অতি পরিচিত মুখ মিলিন্ডা কাটজ, শাহানা হানিফ ও শেখর কৃষনান পুন:নির্বাচিত হয়েছেন।
বাংলাদেশি অধ্যুষিত এলাকা জ্যাকসন হাইটস ,উডসাইড ও এলমাস্ট এলাকা ডিস্ট্রিক্ট ২৫ থেকে প্রাইমারিতে বিজয়ী হয়েছেন শেখর কৃষনান। তিনি পেয়েছেন শতকরা ৬৪ ভাগ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধি প্যাসিকো পেয়েছেন শতকরা ২৪ ভাগ ভোট।
সিটি কাউন্সিল মেম্বার পদ বাংলাদেশি বংশোদভূত শাহানা হানিফ ব্রুকলিনের ডিস্ট্রিক্ট ৩৯ থেকে বিনা প্রতিদ্বন্ধিতায় জয়ী হয়েছেন।

মিলিন্ডা কাটজ কুইন্স ডিস্ট্রিক্ট এটর্নি পদে জয়ী হলেন। তিনি পেয়েছেন প্রায় শতকরা ৭১ ভাগ ভোট। তার বিপরীতে নিজ দলের অন্যান্য প্রার্থীরা ছিলেন জর্জ গ্রাসে ও ডেভিয়েন ডানিয়েলস।
নভেম্বরে সিটির সাধারন নির্বাচন অনুষ্ঠিত হবে।এতে ডেমোক্র্যাট দলীয় প্রার্থীরা রিপাবলিকানদের বিরুদ্ধে লড়বেন। সিটিতে শতকরা ৭৫ ভাগ ভোটার রেজিস্টার্ড ডেমোক্র্যাট হওয়ায় প্রাইমারিতে বিজয়ীরাই বিজয়ের মালা পড়ে থাকেন। এ বিবেচনায় ডেমোক্র্যাট প্রার্থীদের বেলায় প্রাইমারি নির্বাচনই সবচেয়ে গুরুত্বপূর্ন।
গত বুধবার সিটির ৫১ টি সিটি কউিন্সিলের সদস্য পদেই প্রাইমারি নির্বাচন অনুষ্ঠিত হলো। এরমধ্যে ৪৯টি ডিস্ট্রিক্টেই ইনকামবেন্ট সদস্যরা নির্বাচন করেছেন।
এই প্রাইমারি নির্বাচনে শেখর কৃষনান ও মিলিন্ডা কাটজের জন্য জ্যাকসন হাইটস, উডসাইড ও এলমহার্ষ্টে বাংলাদেশী কমিউনিটির সাধারণ ভোটাররা অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করেছেন । সাধারণ ভোটাদের এই দুই প্রার্থীকে ভোট দেয়ার জন্য ব্যাপক প্রচার কাজ চালিয়েছেন। যার ফলে শেখর কৃষনান ও মিলিন্ডা কাটজের জন্য সহজে জয়লাভ করতে সুবিধা হয়েছে।