বাংলাদেশের বিভিন্ন মোবাইলফোন অপারেটরের ৩৫ লাখেরও বেশি সিম ব্যবহারকারী, ঈদুল আজহা উদযাপন করতে শুক্রবার (৮ জুলাই) রাজধানী ঢাকা ছেড়েছেন।
শনিবার (৯ জুলাই) এক ফেসবুক পোস্টে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার এ তথ্য জানান। তিনি বলেন, “৮ জুলাই মোট ৩৫ লাখ ৩০ হাজার ৭৩২ জন সিম ব্যবহারকারী রাজধানী ছেড়েছেন।”
“এর মধ্যে গ্রামীণফোনের সিমের সংখ্যা ১৫ লাখ ৮৩ হাজার ৩৩২। রবির ৯ লাখ ৭৫ হাজার ৬১৩, বাংলালিংকের ৮ লাখ ৪৯ হাজার ৪৬০ এবং টেলিটকের ১ লাখ ২২ হাজার ৩২৭ সিম ঢাকার বাইরে গেছে;” জানান টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।


