সন্ধান২৪.কম : ‘চলতি বছরে আর প্রিমিয়ার লিগ চালু সম্ভব নয়, আগামী বছরের শুরুর দিকে হবে কি না তাও নিশ্চিত নয় এ বছর তো আসলে সম্ভব নয়। আমরা শুরু করলে জানুয়ারিতে করতে পারি‘ -বললেন খালেদ মাহমুদ সুজন ।
করোনাভাইরাসের কারণে স্থগিত হয়ে যাওয়া ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ নিয়ে কোনো আশার খবর দিতে পারলেন না খালেদ মাহমুদ সুজন। আবাহনী লিমিটেডের কোচ ও বোর্ড পরিচালক আভাস দেন, চলতি বছর আর অসমাপ্ত লিগ শুরুর সম্ভাবনা নেই। গত মার্চে শুরু হওয়া প্রিমিয়ার লিগ দুই রাউন্ড পরই করোনাভাইরাসের কারণে বন্ধ হয়ে যায়।
৭ মাসের স্থবিরতা কাটিয়ে ঘরোয়া ক্রিকেট মাঠে ফেরায় প্রিমিয়ার লিগ নিয়ে আশা বাড়ছিল। বিসিবি সভাপতি নাজমুল হাসানও জানিয়েছিলেন, স্থগিত থাকা লিগ ফের চালু করার ব্যাপারে তারা আন্তরিক। সেজন্য সিসিডিএমের সঙ্গে মিলে খালেদ মাহমুদ সুজনকে দায়িত্ব দিয়েছিলেন তিনি।
সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এসে সুজন জানান, ‘চলতি বছরে আর প্রিমিয়ার লিগ চালু সম্ভব না, আগামী বছরের শুরুর দিকে হবে কিনা তাও নিশ্চিত নয় ‘এ বছর তো আসলে সম্ভব না। আমরা শুরু করলে জানুয়ারিতে করতে পারি।’
প্রিমিয়ার লিগ নিয়ে আরেকটি বাধা অবশ্য স্বাস্থ্যবিধি। করোনার কারণে যেকোনো ম্যাচ আয়োজনেই বাড়তি সতর্ক থাকতে হচ্ছে বিসিবিকে। চলতি প্রেসিডেন্ট’স কাপ হচ্ছে জৈব সুরক্ষিত বলয়ে। অংশ নেওয়া সব ক্রিকেটারদেরই রাখা হয়েছে পাঁচ তারকা হোটেলে।
