সন্ধান২৪.কম : পুলিশ সাজ্জাদ হোসেন বাবুল নামের এক তরুণকে আটক করেছে। ১৬-১৭ বছর বয়স্ক এই তরুণ এক তরুণীর সামনে বিবস্ত্র হয়ে ছবি তোলে এবং সেই ছবি ফেসবুকে ভাইরাল হয়। পরে চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানা পুলিশ মঙ্গলবার রাত ৮টার পর আগ্রাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করে। সাজ্জাদ পশ্চিম মাদারবাড়ির টং ফকির শাহ মাজার লেইন এলাকার বাসিন্দা। পার্শ্ববর্তী হওয়া আবদুর রাজ্জাক ও সাজ্জাদদের পরিবারের মধ্যে প্রায়ই ঝগড়া হয়। এর জেরেই এমন ঘটনা ঘটে থাকতে পারে।
সদরঘাট থানার অফিসার ইনচার্জ বলেন, সাজ্জাদ নামের এক তরুণের একটি ভিডিও ও স্থির ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। বিষয়টি পুলিশের নজরে আসার পর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কে কি কারণে এমন ছবি ধারণ করা হয়েছে, ফেসবুকে কেন এসব আপলোড করা হয়েছে, তরুণীর সামনে বিবস্ত্র হওয়ার কারণ-কী ইত্যাদি বিষয়ে জিজ্ঞাসাবাদের পরই বিস্তারিত বলা সম্ভব হবে।
পুলিশের কাছে এসেছে এমন একটি ভিডিও ফুটেজের চিত্র অনুযায়ী, একটি ভবনের সামনে এক নারী দাঁড়িয়ে আছেন। এই সময় বিবস্ত্র এক তরুণ অশ্লীল অঙ্গভঙ্গি করে ওই নারীর দিকে এগিয়ে যায়। তখন অন্য দুজন নারী তরুণকে সরিয়ে দেয়।


