Monday, June 29, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home বাংলাদেশ

তরুণী পাচার,যৌনব্যবসায়ী দুবাই আন্ডারওয়ার্ল্ডে বাংলাদেশি ‘ডন’, গ্রেপ্তার !

July 13, 2020
in বাংলাদেশ
Reading Time: 1 min read
0
0
0
SHARES
80
VIEWS
Share on Facebook

সিআইডির গ্রেপ্তার, অডিও-ভিডিও উদ্ধার

সন্ধান২৪.কম :  দুবাই আন্ডারওয়ার্ল্ডের বাংলাদেশি ‘ডন’, মোহাম্মদ আজম খানকে দুই সহযোগীসহ গত শনিবার রাতে রাজধানী থেকে গ্রেপ্তার করেছে সিআইডি।
এই শিবির নেতা ছিলেন চট্টগ্রামের ফটিকছড়ির ভয়ংকর সন্ত্রাসী ওসমান বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড। । আজম খানকে তাঁর সঙ্গে পাচার হওয়া বেশ কিছু অডিও-ভিডিও ক্লিপও সিআইডি পেয়েছে, যেগুলোর একটিতে এক তরুণী অনুনয়-বিনয় করে তাঁকে বলতে শোনা যায়, ‘ভাইয়া আমার নাম…। ভাইয়া বাড়িতে আমার মা খুব অসুস্থ। আমি ছাড়া মাকে দেখার আর কেউ নেই। আমার ভিসার মেয়াদ তিন মাস হয়েছে। আমার ভিসার মেয়াদ আর বাড়াবেন না। আমাকে দেশে ফিরতে দেন।’ এরকম অসংখ্য মেয়ের ভিডিও ক্লিপ উদ্ধার করেছে সিআইডি।
 আজম খানকে গ্রেপ্তারের পর গতকাল রবিবার দুপুরে মালিবাগের সিআইডি সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে ডিআইজি  সাংবাদিকদের জানান, আজম খানের দুবাইয়ে তিনটি ফোর স্টার ও একটি থ্রি স্টার হোটেল রয়েছে। দুবাইয়ে চাকরির কথা বলে দেশ থেকে গত আট বছরে সহস্রাধিক তরুণীকে তিনি দুবাই পাচার করেছেন বলে অভিযোগ রয়েছে। দেশে ছয়টি হত্যাসহ ১৫টি মামলার আসামি তিনি।
ডাকনাম মজাহার।এই কথিত ’ডন’ জামায়াত হয়ে বিএনপিতে আনাগোনা করেন। এমপি প্রার্থী হওয়ারও চেষ্টা করেন। দেশে ছয়টি হত্যাসহ ১৫টি মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে। ওসমান বাহিনীর প্রধান ওসমান আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মারা গেলে দুবাই পাড়ি জমান তিনি।  দুবাইয়ে চাকরির কথা বলে দেশ থেকে গত আট বছরে সহস্রাধিক কিশোরী-তরুণীকে তিনি দুবাই পাচার করেছেন বলে জানা গেছে। তাদের অনেককে বাধ্য করেছেন যৌনকর্মী হিসেবে ও ডান্স ফ্লোরে কাজ করতে। এই বছরের শুরুর দিকে দুবাই কর্তৃপক্ষ তাঁর বিষয়ে বাংলাদেশ দূতাবাসকে সতর্ক করে।

ডিআইজি ইমতিয়াজ আহমেদ বলেন, তাঁর হোটেলে কাজ দেওয়ার নাম করে দেশ থেকে ১৫-২০ বছরের মেয়েদের অর্থের লোভ দেখিয়ে দুবাই পাচার করা হতো। তাদের প্রথমে কিছুদিন কাজে রাখার পরই শুরু হতো নির্যাতন। নিয়ে যাওয়া হতো ডান্স বারে। পরে জোর করে দেহব্যবসায় নামানো হতো।

ইমতিয়াজ আহমেদ আরো জানান, আজম খানের বিষয়ে এ বছরের প্রথম দিকে দুবাই সরকারের পক্ষ থেকে বাংলাদেশ দূতাবাসকে জানানো হয়। দূতাবাস তাঁর পাসপোর্ট বাতিল করে। পরে তিনি এক্সিট পাসের মাধ্যমে দেশে চলে এসে আত্মগোপনে চলে যান।  নতুন পাসপোর্ট করে সীমান্ত দিয়ে অন্য দেশে চলে যাওয়ার চেষ্টা ছিল তাঁর। অবশেষে গ্রেপ্তার হন। তথ্যসুত্র : কালের কন্ঠ

 

Related Posts

বাংলাদেশ

প্রধানমন্ত্রী তারেকের উপদেষ্টাকে দিল্লি বিমানবন্দরে ‘বাধা’: ভারতের ডেপুটি হাই কমিশনারকে তলব 

June 15, 2026
14
বাংলাদেশ

দু’মাসে হামে  মৃত্যু ৪৫১ শিশুর ! ইউনূসের সরকারকে দায়ী করছে চিকিৎসক সংগঠন

May 16, 2026
12
No Result
View All Result

Recent Posts

  • ‘আশা করি মেসি এ বার বিশ্বকাপ জিততে পারবে না!’ বললেন ইংল্যান্ডের ফুটবলার
  • প্রধানমন্ত্রী তারেকের উপদেষ্টাকে দিল্লি বিমানবন্দরে ‘বাধা’: ভারতের ডেপুটি হাই কমিশনারকে তলব 
  • যে জাতি ফুটবলে যত বেশি উন্নত, তারা জাতি হিসাবেও ততটাই সভ্য ও উন্নত!!
  • বাংলাদেশী স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা  শুরু করলো ‘ঠিকানা ফুটবল টুর্নামেন্ট ২০২৬’
  • যুক্তরাষ্ট্র আ. লীগের সভাপতি ও সম্পাদকের ‘বিতর্কিত’ কাজে চরম অসন্তোষ, সরব সোসাল মিডিয়া

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version