Tuesday, February 10, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home নিউ ইয়র্ক

তাজুদ্দিনকে খাটো করে বাংলাদেশের ইতিহাস রচিত হতে পারে না

July 22, 2023
in নিউ ইয়র্ক
Reading Time: 1 min read
0
0
0
SHARES
46
VIEWS
Share on Facebook

সন্ধান২৪.কম : নিউইয়র্ক বইমেলার আলোচনা সভায় তাজুদ্দিন আহমদের কন্যা শারমিন আহমদ বলেছেন, তাজুদ্দিন আহমদকে ‘ফুটনোটে’ রেখে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস রচিত হতে পারে না। তিনি বলেন, তাজুদ্দিন আহমদ ছিলেন মুক্তিযুদ্ধ পরিচালনাকারী প্রবাসী মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী এবং স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী। তাকে খাটো করে, তাকে ফুটনোটে রেখে স্বাধীন বাংলাদেশের ইতিহাস লেখা যাবে না।

বইমেলার দ্বিতীয় দিনে শনিবার শারমিন আহমদ ‘একুশ থেকে একাত্তর’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তব্য রাখছিলেন। তিনি একাত্তরের পঁচিশে মার্চ পূর্ববর্তী সময় থেকে মুক্তিযুদ্ধের নয় মাসে তাজুদ্দিন আহমদের বলিষ্ঠ নেতৃত্ব এবং প্রাজ্ঞ কর্মকুশলতার বিশদ বর্ণনা দিয়ে বলেন, তিনি মুক্তিযুদ্ধের নয় মাসে সংসার ধর্ম পালন করেননি। তিনি মুজিবনগর সরকারের নামে নেয়া অফিসের পাশের একটি ছোট ঘরে আশ্রয় নিয়েছিলেন এবং সেখানেই পুরো সময়টা অবস্থান করেন। তার ব্যবহারের জন্য ছিল একটি মাত্র শার্ট। সেটিই তিনি নিজের হাতে কেচে-ধুয়ে পরতেন। যারাই তার মুক্তিযুদ্ধকালীন ছবি দেখেছেন তারাই লক্ষ্য করে থাকবেন সব সময় তার গায়ে ওই একটিই পোষাক।
ড. নূরুন নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনায় আরো অংশ নেন অধ্যাপক এবিএম নাসির ও অধ্যাপক দেলোয়ার আরিফ। তারা সবাই মুক্তিযুদ্ধে তাজুদ্দিন আহমদের অবদানকে তুলে ধরে তাকে ইতিহাসের যথাযোগ্য স্থানে অধিষ্ঠিত করার ওপর গুরুত্ব অঅরোপ করেন। শারমিন আহমদ তার বক্তব্যে বলেন বলেন, গণপরিষদ সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটে তাজুদ্দিন অহমদ মুজিবনগর প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। তিনি বলেন, পাকিস্তানের কারাগারে আটক মুক্তিযুদ্ধের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি এবং আওয়ামী লীগের সহ সভাপদি সৈয়দ নজরুল ইসলামকে উপরাষ্ট্রপতি নির্বাচিত করে মুজিবনগর সরকার গঠিত হয়েছিল। এ সরকার গঠিত হয়েছিল ১০ এপ্রিল। তিনি আক্ষেপ করে বলেন, আমাদের ইতিহাসে এই ঐতিহাসিক দিনটির কোন উল্লেখ নেই। আমরা এই দিনটিকে স্বীকৃতি দেয়ার জন্য দীর্ঘ দিন ধরে দাবী জানিয়ে আসছি। এই দিনটিকে বাংলাদেশের প্রজাতন্ত্র দিবস হিসাবে ঘোষণা করা যেতে পারে। কিন্তু এ নিয়ে কোন উদ্যোগ কখনও গ্রহণ করা হয়নি।
তিনি বলেন, ব্যারিস্টার আমীরুল ইসলামের সাথে কুষ্টিয়া সীমান্ত পাড়ি দিয়ে ভারতে যওয়া আগেই তারা সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কাছে তারা স্বাধীন বাংলাদেশ সরকারের প্রতিনিধি হিসেবে নিজেদের উপস্থাপিত করবেন। তিনি বলেন, বাংলার জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসাবে তারা যৌক্তিকভাবেই স্বাধীন বাংরাদেশ সরকার গঠনের অধিকারী ছিলেন। ইন্দিরা গান্ধীর সাথে সেই বৈঠকেই তারা স্বাধীন বাংলাদেশ প্রবাসী সরকার গঠন নিয়ে আলোচনা করেন। শারমিন আহমদ তার লেখা একটি বই থেকে উদ্ধৃতি দিয়ে মুক্তিযুদ্ধ ও তাজুদ্দিন আহমদ সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে ড. নূরুন নবী বলেন, তাজুদ্দিন আহমদকে সম্মান জানাবার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর সম্মান আরো বৃদ্ধি পাবে। আলোচনা সভাটি সঞ্চালনা করেন ফাহিম রেজা নূর।

Related Posts

নিউ ইয়র্ক

শনি ও রোববার  নিউইয়র্কে  ধেয়ে আসছে ভয়ংকর ‘বম্ব সাইক্লোন’

January 30, 2026
5
নিউ ইয়র্ক

ভায়োলেশনে একের পর এক বন্ধ হচ্ছে নিউইয়র্কের বাংলাদেশী হোটেল

January 27, 2026
6
No Result
View All Result

Recent Posts

  • ছত্রভঙ্গের পর ফের শাহবাগ অবরোধে ইনকিলাব মঞ্চ, গুরুতর আহত অনেক
  • আমেরিকার সঙ্গে নির্বাচনের তিন দিন আগে ‘গোপন’ বাণিজ্য চুক্তির তোড়জোড় বাংলাদেশের
  • বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি বন্ধ ! আরও পাকছে জট?
  • পাকিস্তানে আবার বিস্ফোরণ শিয়া মসজিদে !  নমাজের সময় আত্মঘাতী হামলায় নিহত ৬৯, আহত ১৬৯
  • বাংলাদেশে নির্বাচনে অশান্তির আশঙ্কা ! মার্কিন নাগরিকদের সতর্ক করল ট্রাম্প প্রশাসন

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version