সন্ধান২৪.কম: তালেবানরা আফগানিস্তানের বাঘলান প্রদেশ থেকে ২০ জন শিশুর অপহরণ করেছে ৷ এই খবর আফগানিস্তানের একাধিক গণমাধ্যম থেকে মিলেছে ৷
ওই ২০টি শিশুকে বেছে বেছে অপহরণ করার পিছনে তালেবানের অন্য উদ্দেশ্য রয়েছে ৷ ওই শিশুদের বাবারা তালেবানের বিরুদ্ধে অস্ত্র তুলে নিয়েছে এবং তালেবানদের বিরুদ্ধে যুদ্ধ করছে ৷ তাদের সঙ্গে লড়াইয়ে বেশ কিছু এলাকা হাতছাড়া হয়েছে তালেবানের৷ তারই প্রতিশোধ হিসেবে শিশুদের অপহরণ করেছে জঙ্গিরা ৷ তালেবানের তরফে ওই যোদ্ধাদের কাছে বার্তা পাঠানো হয়েছে ৷ বলা হয়েছে, অস্ত্র ছেড়ে আত্মসমর্পণ করো ৷

কাবুল দখলের পর থেকেই আফগানিস্তানে শুরু হয়েছে তালিবান রাজ। প্রত্যেক আফগানের সুরক্ষা নিশ্চিত করা হবে বলেই জানিয়েছিল জেহাদি গোষ্ঠী। তবে দিন ঘুরতে না ঘুরতেই কথায় আর কাজে আকাশ-পাতাল তফাত্ দেখিয়ে দিল জঙ্গিবাহিনী। ইতিমধ্যেই শুরু হয়েছে ফতোয়া জারি। এবার তাদের বিরুদ্ধে লড়ে যাওয়া শক্তিকে আটকাতে যোদ্ধাদের ২০ জন শিশুকে অপহরণ করল তালিবানরা।
তালিবানদের দাবি অপহৃত শিশুদের বাবাদের আত্মসমর্পণ করতে হবে। কারণ ওই শিশুদের বাবারা তালিবান-বিরোধী বাহিনীতে রয়েছে বলেই জানা গিয়েছে। সেই কারণেই এই অপহরণ বলে দাবি করেছে এক সর্বভারতীয় সংবাদমাধ্যম। আফগানিস্তান দখল নিলেও তালিবানদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে পঞ্জশির উপত্যকার বাহিনী। তালিবানকে জোর টক্কর দিতে প্রস্তুত আহমেদ মাসুদের বাহিনী। আর সেই বাহিনীর সদস্যদেরই শিশুদের অপহরণ করেছে জেহাদি গোষ্ঠী। মাসুদ বাহিবীর সংশ্রব ত্যাগ করে আত্মসমর্পণ করলেই ওই শিশুদের ফিরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে তারা।

১৫ আগস্ট কাবুলের পতনের পর প্রেসিডেন্ট আশরফ গনি পালানোর পর এখন আফগানিস্তানে সরকার গঠনে তৎপর তারা ৷ পঞ্জশিরের নেতার মাসুদ আজহারের নেতৃত্বে তালেবানকে চ্যালেঞ্জ জানাচ্ছে নর্দ্যান অ্যালায়েন্স ৷
তালেবান বিরোধী জোট আফগানিস্তানের উত্তরে হিন্দুকুশ পর্বতের দুর্গম এলাকায় ধীরে ধীরে শক্তি বাড়াচ্ছে ৷ এই পঞ্জশির এলাকার ধারেকাছে এখনও ঘেঁষতে পারেনি তালেবান ৷


