তৈয়বুর রহমান টনির মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক, নিউইর্য়কে নেমে এসেছে শোকের ছায়া

তৈয়বুর রহমান টনি

সন্ধান২৪.কম : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের  উপ-প্রচার সম্পাদক তৈয়বুর রহমান টনির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

এ দিকে টনির আকস্মিক মৃত্যুতে নিউইর্য়কে  আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্র লীগ, শ্রমিক লীগ. স্বেচ্ছাসেবক লীগসহ কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া। টনির রাজনৈতিক সহযোদ্ধা, বন্ধু-বান্ধব, সাংস্কৃতিক কর্মীর সামাজিক যোগাযোগ মাধ্যমে টনির  মৃত্যুতে দুঃখ ও শোক প্রকাশ করছেন।

এক শোক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক তৈয়বুর রহমান টনি সব সময় যৌবন ও তারুণ্যের প্রতীক ছিলেন। দলের জন্য তার উদ্যোগ ছিল প্রশংসনীয়।

ড. মোমেন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তৈয়বুর রহমান টনি রবিবার ঢাকায় জিগাতলাস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুর কারণ এখন  পর্যন্ত জানা যায় নাই।

 

 

Exit mobile version