দীর্ঘক্ষণ হাতে ঘড়ি পরে থাকলে শরীরে যা ঘটে

বর্তমানে বেশির ভাগ মানুষই সময় দেখতে স্মার্টফোনে চোখ রাখেন। তবে অনেকেই আবার অভ্যাসবশত ঘড়ি পরেন। এখন তো স্মার্টওয়াচ ব্যবহারের হিড়িকও পড়েছে। ছোট-বড় সবারই পছন্দ ডিজিটাল এ ওয়াচ। অনেকেই দিনভর হাতে ঘড়ি পরে থাকেন। তবে কখনো ভেবে দেখেছেন হাতে দীর্ঘক্ষণ ঘড়ি পরে থাকলে শরীরে কী ঘটে?

চলুন জেনে নেওয়া যাক দীর্ঘক্ষণ ঘড়ি পরে থাকায় শরীরে যা ঘটে—

দীর্ঘক্ষণ ঘড়ি পরে থাকলে হাতের স্নায়ুতে ক্রমাগত চাপ পড়ায় ব্যথার সৃষ্টি হতে পারে। বিশেষ করে ঘড়িটি যদি ভারী ও আঁটসাঁট হয়, তাহলে স্নায়ুর ক্ষতি হতে পারে। ঘড়ি পরা হাতে অসাড়তা বা যন্ত্রণা অনুভব করলে ঘড়ি খুলে ফেলুন দ্রুত।

যদি নিয়মিত দীর্ঘক্ষণ ঘড়ি পরেন, তাহলে কার্পাল টানেল সিন্ড্রোমে ভুগতে পারেন। ঘড়ি পরার কারণে স্নায়ু সংকোচনের ফলে এটি ঘটে। অনেকে ঘড়ি টাইট করে হাতে বাঁধেন। দীর্ঘক্ষণ এই অবস্থায় থাকার পর ঘড়ি খুলতেই দেখবেন হাতে দাগ পড়ে গেছে। এর থেকে অনেকের চুলকানি, ফুসকুড়িও দেখা দেয়।

দিন-রাত ২৪ ঘণ্টায় যদি আপনি হাতে ঘড়ি পরেন, তাহলে পেশিতে ব্যথা হতে পারে। রক্ত প্রবাহে বাঁধাগ্রস্ত হওয়ায় এমন ঘটনা ঘটে।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

Exit mobile version