দীর্ঘ২৫ বছর পর ইউক্রেনকে বিধ্বস্ত করে সেমিতে ইংল্যান্ড

ইউক্রেনকে বিধ্বস্ত করে ২৫ বছর পর ইংল্যান্ড সেমিতে

সন্ধান২৪.কমঃ ইউরো চ্যাম্পিয়নশিপে কোয়ার্টার ফাইনাল পর্বের শেষ ম্যাচটিতে ইংল্যান্ড প্রতিপক্ষ ইউক্রেনকে সেভাবে কোনও সুযোগই দিলো না। অধিনায়ক হ্যারি কেইনের জোড়ায় সাউদগেটের দল ৪-০ গোলে ইউক্রেনকে বিধস্ত করে ২৫ বছর পর ইউরোতে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। ফাইনালে ওঠার লড়াইয়ে ইংল্যান্ডের প্রতিপক্ষ ডেনমার্ক।

ইংল্যান্ড প্রথমার্ধে এক গোলে এগিয়ে থাকে । আর বিরতির পর ইংলিশদের কাছে অসহায় আত্মসমর্পণ করে শেভেচেঙ্কোর দল। কেইন-শোরা মিলে ঝড় বইয়ে দিয়েছেন। কেইনের জোড়া গোল ছাড়াও হেন্ডারসন ও মেগুয়েরে একবার করে  গোল করেছেন।  আর এরই সঙ্গে অনেক দিন পর দেশটি স্বপ্ন দেখছে ট্রফি ছোঁয়ার।

 

Exit mobile version