Tuesday, March 10, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home জীবনশৈলী

দুই হাতে রক্তচাপের পার্থক্য মানেই মারাত্মক বিপদ

June 1, 2021
in জীবনশৈলী
Reading Time: 1 min read
0
0
0
SHARES
13
VIEWS
Share on Facebook

সন্ধান ডেস্কঃ সাম্প্রতিক গবেষণা বলছে, দুই বাহুর রক্তচাপের পার্থক্য ৫ পয়েন্ট বা তার বেশি হলেই হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি অনেকটা বেড়ে যায়।

রক্তচাপ মাপার ক্ষেত্রে বেশিরভাগ রোগীর সাধারণত: একটি বাহুই ব্যবহার করতে দেখা যায়। কিন্তু বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলছেন, দুই বাহুতেই মাপা উচিৎ রক্তচাপ। আর তাতে যদি দুরকম ফল আসে, তবে সতর্ক হতে হবে। বিশেষ করে মারাত্মক হৃদরোগের প্রাথমিক লক্ষণ হতে পারে রক্তচাপের এই পার্থক্য।

হৃদরোগ বিশেষজ্ঞরা বলেন, ‘এটা দুর্ভাগ্যই যে রক্তচাপটা দুই বাহুতে মাপার প্রচলন নেই। তবে আমি মনে করি এটা করা উচিৎ। এটা খুব সাধারণ একটা কাজ।’

স্বাস্থ্যবিদরা আরও জানান, দুই বাহুতে রক্তচাপের পার্থক্যটা প্রাথমিকভাবে অ্যাথেরোস্কেলেরোসিস-এর লক্ষণ। যার মানে হলো ধমনীতে ‘প্লাক’ জমেছে। এই প্লাক তথা রক্তনালীতে জমাট বাঁধার পেছনে চর্বি, কোলেস্টেরল, ক্যালসিয়াম; এসবই দায়ী। আর ধমনীর কোনও জায়গায় এ বাধাটা প্রকট আকার নিয়েছে কিনা সেটা বোঝার সহজ একটা উপায় হলো দুই বাহুর দুই রকম রক্তচাপ দেখতে পাওয়া।

‘হাইপারটেনশন’নামের একটি জার্নালে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৫৪ হাজার লোকের ওপর গবেষণা করে দেখা গেছে দুই বাহুতে রক্তচাপের পার্থক্য প্রতি ১ পয়েন্ট বেড়ে যাওয়া মানে পরবর্তী ১০ বছরের মধ্যে তার হার্ট অ্যাটাকেরও ঝুঁকিও ১ শতাংশ বেড়ে যাওয়া। আর পার্থক্যটা সিস্টোলিক (উপরের দিকের) রক্তচাপের ক্ষেত্রেই বেশি প্রযোজ্য।

গবেষকরা জানালেন, দুই বাহুর রক্তচাপ ঠিক করে ফেলার কোনও সমাধান নেই। কারও ক্ষেত্রে নিয়মিত ব্যায়াম ও স্বাস্থ্যকর খাবারই যথেষ্ট, আবার কারও ক্ষেত্রে প্রয়োজন হতে পারে ওষুধের।

Continue Reading

Related Posts

জীবনশৈলী

মায়ের অপুষ্টির কারণেই শিশুর ডায়াবিটিস ও হার্টের রোগের ঝুঁকি বাড়ে

January 8, 2026
3
জীবনশৈলী

ভয়ংকর খাদ্যদূষণ : প্রতি বছর বাংলাদেশে ৩ কোটি শিশু আক্রান্ত

December 8, 2025
6

Sanjibon Sarker
Editor in Chief/ President

 

Weekly Sandhan Inc.
Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
Contact: +1 646 897 9262
Email: weeklysandhan@gmail.com,
www.sandhan24.com

Bimal Sarkar
Executive Editor
Contact: +1 512-576-2944

Quick Link

  • সম্পাদক
  • গ্যালারি

© 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

No Result
View All Result
  • Home
  • Login

© 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version