তসলিমা নাসরিনের সেই অপেক্ষার অবসান হল শুক্রবার সকালে। শহরে তখন ঘোর বর্ষা দিনে হালকা রোদ। বিমান বন্দরে ভিড়। সেই ভিড়ের মাঝে লাল পাড়-সাদা শাড়ি, কপালে লাল টিপ, তসলিমা দাঁড়ালেন সকলের সামনে। মুখের হাসি আরও খানিকটা চওড়া করে তিনি বললেন, ‘খুব ভাল লাগছে।’ তারপর বললেন, ‘আপনাদের সকলকে ধন্যবাদ।’ আজকাল ওয়েবডেস্ক।

১৯ বছর পরে কলকাতায় ফিরলেন তসলিমা নাসরিন। শুক্রবার বেলায় দমদম বিমানবন্দরে নামেন তিনি। চোখে চশমা, পরনে ছিল লাল পাড়ের সাদা শাড়ি। কলকাতায় আসার আগে সমাজমাধ্যমে একটি পোস্ট করেছিলেন তিনি। সেখানে নিজের ছবি দিয়ে তিনি লেখেন, “আজি এ প্রভাতে কলিকাতা অভিমুখে যাত্রা করিলাম।” দমদম বিমানবন্দরে নেমে সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে তসলিমা বলেন, “খুবই ভাল লাগছে। আপনাদের সবাইকে ধন্যবাদ।”

শুক্রবার কলকাতার উদ্দেশে রওনা দেওয়ার আগে, সমাজমাধ্যমে নিজের একটি ছবি ভাগ করে তিনি লেখেন, ‘আজি এ প্রভাতে কলিকাতা অভিমুখে যাত্রা করিলাম।’ (পোস্টের সমস্ত বানান অপরিবর্তিত রাখা হয়েছে।) ওই পোস্টে তসলিমাকে দেখা গিয়েছে লাল পাড় সাদা শাড়িতে। প্রাণের শহরে ফেরার আগে, তাঁর সাজে ধরা পড়েছে একেবারে বাঙালিয়ানা।

লেখিকা শহরে পা দিতেই, অনুরাগী পাঠককুল বলছেন,  ভয় কম-ভরসা বেশি। তসলিমা কি সেই বিশ্বাসেই পা রাখলেন প্রাণপ্রিয় শহরে? এই সরকারের ‘ভয় কম’ বার্তা নিশ্চিন্তি দিতে পারল তাঁকে?