’ধর্ম নিরপেক্ষতা মানেই ধর্মহীনতা নয়’ নিউইয়র্কে মতবিনিময় সভায় মন্ত্রী মোজাম্মেল হক

সন্ধান২৪.কম ঃ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাষ্ট্র শাখা আয়োজিত মতবিনিময় সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন,ধর্ম নিরপেক্ষতা মানেই ধর্মহীনতা নয়। ধর্ম নিরপেক্ষতা হল সব ধর্মের মানুষ তাঁদের মত করে নিজ নিজ ধর্মীয় সংস্কৃতি, আচার-আচরণ ও কৃষ্টি-কালচার পালন করবেন।
গত রোববার সন্ধ্যায় জ্যামাইকা হিলসাইডের একটি মিলনায়তনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, যুক্তরাষ্ট্র শাখা এই মতবিনিময় সভার আয়োজন করে।
মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধর্ম নিরপেক্ষতাকে সব চেয়ে বেশী গুরত্ব দিয়েছিলেন। তিনি বিশ্বাস করতেন, এ দেশটি সকল ধর্মের মানুষের,অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনায় দেশ পরিচালিত হবে।
তিনি বলেন, বিশ্বের কাছে বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ি নয়, সমৃদ্ধিতে উপচে পড়ছে। করোনা মহামারিতে অনেক উন্নত দেশের অর্থনীতিতেও ভাটা পড়েছে। কিন্তু বাংলাদেশে তা ঘটেনি। এমনকি জাতিসংঘসহ আন্তর্জাতিক অনেক সংস্থাই বাংলাদেশকে উন্নয়নের মডেল হিসেবে অভিহিত করছে।
তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের কল্যাণে সব কিছু করতে বদ্ধপরিকর।
তিনি বলেন,একাত্তরের মহান মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি ও দেশীয় ষড়যন্ত্রকারীরা এক হয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবার হত্যা করে। এর মাধ্যমে তারা সংবিধানের চার মূলনীদি, মুক্তিযুদ্ধের চেতনা ও আওয়ামীলীগকে নিশ্চিহ্ন করার যড়যন্ত্র চালায়। কিন্তু তাদের সে ষড়যন্ত্র সফল হয়নি বলে উল্লেখ করেন নেতা আ ক ম মোজাম্মেল হক।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা তুলে ধরে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শিতায় বাংলাদেশ আজ সারা বিশ্বের মানুষের কাছে সম্মানের আসনে আসীন। তাঁর নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহা সড়ক দিয়ে এগিয়ে চলছে।
মতবিনিময় সভায় সংগঠনের আহ্বায়ক মুক্তিযোদ্ধা ডা. আব্দুল বাতেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ডা. মাসুদুল হাসান, মুক্তিযোদ্ধা শরাফ সরকার,মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ, নিউইয়র্কে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত কনসাল জেনারেল নাজমুল হাসান,স্থায়ী মিশনের প্রেস সচিব নূরে এলাহী মিনাসহ অনেকে।

Exit mobile version