ধর্ষণ রুখতে গোপনাঙ্গ কাটলেন গৃহবধূ, পালিয়ে প্রাণরক্ষা লম্পটের

 ঢাকা: বাংলাদেশের  জেলা ভোলার চরফ্যাশন উপজেলার রসুলপুর ইউনিয়নের ভাষানচর গুচ্ছ গ্রামে সর্বস্ব হারানো এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করে মহম্মদ নইম নামের এক ব্যক্তি। পরে সম্ভ্রম বাঁচাতে ওই দুষ্কৃতীর গোপনাঙ্গ কেটে দেন ভুক্তভোগী মহিলা।

এই ঘটনায় শশীভুষণ থানায় একটি ধর্ষণের চেষ্টার মামলা দায়ের করা হলেও আসামিকে পুলিশ গ্রেপ্তার করছে না বলে অভিযোগ।  উলটে ভুক্তভোগীর বিরুদ্ধেই আদালতে মামলা করেছেন নইম। শুধু তাই নয়, পুলিশের চোখ এড়িয়ে তার লোকজন নির্যাতিত গৃহিণী ও ঘটনার সাক্ষীদের এলাকা ছাড়ার জন্য হুমকি দিচ্ছে। এতে নিরাপত্তহীনতায় ভুগছেন ওই গৃহবধূ ও তার পরিবার।

অভিযোগ, রাতে ওই গৃহবধূর ঘরে ঢুকে তাঁকে ধর্ষণের চেষ্টা করে গুচ্ছ গ্রামের বাসিন্দা নইম। এ ঘটনায় পরদিন তাকে শশীভুষণ থানায় মামলা করা হয়। এদিকে চট্টগ্রামে নারীকে রিকশা থেকে নামিয়ে গণধর্ষণের অভিযোগে হওয়া মামলার আট আসামিকে রিমান্ডে পেয়েছে পুলিশ। শনিবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট খাইরুল আমিনের আদালত এই আদেশ দেন। চাঁদগাও থানার পরিদর্শক (তদন্ত) রাজেস বড়ুয়া জানান, পুলিশ এই মামলায় সাত দিন করে রিমান্ডে চায় আসামিদের। নগরের চাঁদগাঁও থানা এলাকায় বাড়ি ফেরার পথে গৃহবধূকে রিকশা থেকে নামিয়ে গণধর্ষণ করা হয়।

 

Exit mobile version