নতুন বছর উদযাপন করতে গিয়ে প্রাণ গেল তিন বোনের,শোকে স্তব্ধ এলাকাবাসী

তিন বোন (বাঁ থেকে) খায়রুন নাহার, কামনা আক্তার ও জামিয়া আক্তার তিশা

সন্ধান২৪.কম ঃ  খ্রিস্টীয় নতুন বছর ২০২১ উদ্যাপন করতে গিয়েই প্রাণ গেল  তিন বোন খাইরুন নাহার (৩০), কামনা আক্তার (২৫) ও জামিয়া আক্তার তিশার (১৮)।

শনিবার সকালে তিন বোনের লাশ বাড়িতে পৌঁছালে সৃষ্টি হয় এক হূদয়বিদারক দৃশ্যের। শোকে স্তব্ধ হয়ে পড়ে পুরো গ্রামবাসী। দুপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের লাশ দাফন করা হয়।

সড়ক দুর্ঘটনায় পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের চলনা গ্রামের তিন মেয়েকে হারিয়ে শোকে পাগলপ্রায় মা হোসনে আরা। পুরো পরিবারে চলছে শোকের মাতম। সমবেদনা জানাতে ছুটে আসেন আত্মীয়স্বজন।

তাদের স্বজনরা জানান, তিন মেয়ে ও দুই ছেলে রেখে মারা যান তাদের পিতা আশাদুজ্জামান বেনু মিয়া। এরপর পরিবারের হাল ধরেন বড় ছেলে আপেল। তিনিও কাজ করতে গিয়ে ছাদ থেকে পড়ে গিয়ে মারা যান। তাদের অন্য ভাইটি প্রতিবন্ধী। এরপর ছোট ছেলেমেয়েদের নিয়ে বিপাকে পড়েন তাদের মা। এক সময় ব্র্যাকের স্বেচ্ছাসেবী হিসেবে কাজ শুরু করেন মা হোসনেয়ারা বেগম। পরে মায়ের স্থলাভিত্তিক হন বড় মেয়ে খায়রুন। সর্বশেষ তিন-চার মাস আগে স্বাস্থ্যসেবী হিসেবে কাজ শুরু করেন খায়রুন। অভাবের সংসারে একমাত্র উপার্জনক্ষমও ছিলেন খাইরুন নাহার। মেঝ বোন কামনাও কিছুদিন আগে লেখাপড়া শেষ করে চাকরির চেষ্টা করছিলেন। সবার ছোট জামিয়া বেগম তৃশা অনার্স প্রথমবর্ষের ছাত্রী ছিলেন। ।

শুক্রবার বিকালে খালাতো বোনকে নিয়ে প্রাইভেটকারে করে ভৈরব থেকে বাড়ি ফেরার পথে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর বেলাব জাঙ্গুয়া এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে দুর্ঘটনায় মারা যান তিন বোন।

 

Exit mobile version