সন্ধান২৪.কমঃ একদিনে বুয়েটের ছাত্র ফারদিন নূরসহ নারায়ণগঞ্জে ৯ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ । সোমবার (৭ নভেম্বর) পুলিশ লাশগুলি উদ্ধার করে মর্গে পাঠায়। এর মধ্যে ৪টি হত্যা ও ৩টি আত্মহত্যার ঘটনা ঘটে।

বন্দরে ২টি খুন, রূপগঞ্জে ১টি খুন, কাঁচপুরে ১টি খুন। সিদ্ধিরগঞ্জে ১টি আত্মহত্যা ও ফতুল্লায় ২টি আত্মহত্যার ঘটনা ঘটে। এছাড়া রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জনের মৃত্যু হয়। খুন হলেন বন্দরে অটো চালক মাসুম, আয়েশা বেগম, রূপগঞ্জে রাশেদ। আত্মহ্যা করেন ফতুল্লায় মো. আরিফুল ইসলাম ওরফে সূর্য ও পারভেজ শেখ ওরফে ইস্রাফিল এবং সিদ্ধিরগঞ্জে মরজিনা আক্তার রুবি। সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন, সাখাওয়াত হোসেন ও ইব্রাহিম সিকদার।
সোমবার সকালে উপজেলার গণপাড়া এলাকার একটি ডোবা পুলিশ লাশটি উদ্ধার করে। বন্দরের মুছাপুর ইউনিয়নের জহরপুর এলাকায় মাদকাসক্ত ছেলে সজিব (৩০) এর ছুরিকাঘাতে খুন হয়েছেন মা আয়েশা বেগম (৫০)। এদিন ভোর রাতে রাতে সে মুছাপুর ইউনিয়ন জহরপুর এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত আয়েশা বেগম ওই এলাকার রফিক মিয়ার স্ত্রী। ছেলে সজিব মাদকাসক্ত যুবক। বর্তমানে সে মানষিক ভারষম্যহীন হয়ে পড়েছে। মা আয়েশা বেগমের সাথে প্রায় সময়ই সজিবের টাকা পয়সা নিয়ে কথা কাটাকাটি হত। একই দিন ভোর রাতে ঘুমের মধ্যে সজিব তার মা আয়েশা বেগমের মুখে বালিশ চাপা দিয়ে এলোপাতাড়িভাবে গলায় ছুরিকাঘাত করে। হত্যার পর পালিয়ে যায়।
অপরদিকে ফতুল্লা থানার তল্লা এলাকায় ২জন আত্মহত্যা করে। তারা হলো মো. আরিফুল ইসলাম ওরফে সূর্য ও পারভেজ শেখ ওরফে ইস্রাফিল। সূর্ষের বড় ভাই মো. আবির হোসেন জানান, ছোট ভাই সূর্য ও মাকে নিয়ে তল্লা এলাকায় বসবাস করতেন। সূর্য প্রায় সময় কাউকে কিছু না জানিয়ে দু’তিন দিনের জন্য বাসার বাইরে অবস্থান করতো। দুই দিন বাসার বাইরে থাকার পর রোববার রাত সাড়ে ৬টার দিকে নিহত সূর্য বাসায় আসে। তখন মা বাহিরে থাকার কারণ জানতে চাইলে কোন উত্তর দেয়নি। রাত সাড়ে ৭ টার দিকে নিহতের মা রুমের দরজা বন্ধ করে দিয়ে গলায় ওড়না পেচিয়ে সিলিং ফ্যানের রডের সাথে ফাঁসি দেয়। বিষয়টি টের পেয়ে মা ডাক চিৎকার করলে প্রতিবেশিরা ছুটে এসে মূমূর্ষ অবস্থায় উদ্ধার করে। পরে চিকিৎসার জন্য ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরী বিভাগে নিয়া গেলে কর্তব্যরত মৃত ঘোষণা করে।
সোমবার সকালে আজিবপুর সরদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নারী বরগুনা জেলার আমতলীর আমরাগাইছা এলাকার আবু বাসারের স্ত্রী। রুবি সিদ্ধিরগঞ্জের আজিবপুর সরদারপাড়া এলাকার আব্দুল হকের বাড়ির ভাড়াটিয়া ছিলেন।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শওকত জামিল জানান, ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে সে আত্মহত্যা করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে। এ ঘটনায় থানায় একটি আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। এছাড়া সোমবার সন্ধ্যায় কাঁচপুরে শীতলক্ষ্যা নদী থেকে বুয়েটের ছাত্র ফারদিন নূরের লাশ ভাসমান অবস্থায় উদ্ধার করে। সে কয়েকদিন আগে নিখোঁজ হয়। এর বেশি পুলিশ জানাতে পারেনি। তবে তথ্য সংগ্রহ করে পরে বিস্তারিত জানাবে বলে জানান।
অপরদিকে বন্দরে অটো চালক খুনের সংবাদ পেয়ে তার বোন বাগেরহাটের গ্রামের বাড়িতে শোকে স্ট্রোক করে মারা যাওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া রূপগঞ্জে পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে উপজেলার মঠেরঘাট ও কালনী এলাকায় দুর্ঘটনা ঘটে। ড্রাম ট্রাকচাপায় নিহত হয়েছেন মাহমুদুল (১৮) নামে এক যুবক। নারায়ণগঞ্জে খুনের ঘটনা বৃদ্ধি পাওয়ায় জনমনে শঙ্কা দেখা দিয়েছে। আর আতঙ্ক দেখা দিয়েছে অটো চালকদের মাঝে।