সন্ধান২৪,কম : সোমবার (১০ আগস্ট) রাত ১১টায় নারায়ণগঞ্জ মহানগরের বন্দরে শীতলক্ষ্যা নদীতে নিখোঁজ দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
তাদের মধ্যে নিহাদ (১৮) বন্দরের কদমরসুল কলেজের দ্বাদশ শ্রেণীর মানবিক বিভাগের ছাত্র। সে নাজিমউদ্দিন খানের ছেলে ও বন্দর প্রেস ক্লাবের সভাপতি কমল খানের ভাতিজা। অপরজন হলো বন্দরের বিএম ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র জিসান (১৫)। সে বন্দর প্রেস ক্লাবের সাবেক সেক্রেটারী কাজিমউদ্দিনের ছেলে। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে ওই ঘটনা ঘটে।
জানা গেছে, বন্দরের ইস্পাহানী ঘাট এলাকায় বিকেলে স্থানীয় দুই গ্রুপ কিশোর গ্যাংয়ের মধ্যে সংঘর্ষ বাঁধে। এসময় একপক্ষের ধাওয়ায় আত্মরক্ষার্থে শীতলক্ষ্যা নদীতে ঝাঁপ দেয় মিহাদ ও জিসান।
এদিকে মিহাদ ও জিসান নদী থেকে উঠে গেছে এমনটি ভেবে স্থানীয় লোকজন তেমন একটা গুরুত্ব দেয়নি। তবে রাতে তারা বাড়িতে ফিরে না যাওয়ায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করলে জানতে পারে সংঘর্ষ ও ধাওয়ার ঘটনায় তারা নদীতে ঝাঁপ দিয়েছিল। এসময় তাদের খোঁজে শীতলক্ষ্যার তীরে বাড়তে শুরু করে জনসমাগম। রাত সোয়া ১১টায় দুজনের লাশ উদ্ধার করা হয়।


