Thursday, February 5, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home নিউ ইয়র্ক

 নিউইয়র্কের এয়ারপোর্টে আওয়ামী লীগ-বিএনপি‘র পাল্টাপাল্টি সমাবেশ

September 23, 2025
in নিউ ইয়র্ক
Reading Time: 1 min read
0
0
0
SHARES
11
VIEWS
Share on Facebook

সন্ধান২৪.কমঃ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এনসিপির সাধারণ সম্পাদক আকতার হোসেনসহ  অন্যান্য নেতৃবৃন্দ যুক্তরাষ্ট্র আগমনকে ঘিরে নিউ ইয়র্কের জন এফ কেনেডি এয়ারপোর্টে পাল্টাপাল্টি সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও যুক্তরাষ্ট্র বিএনপি।

স্থানীয় সময় ২২ সেপ্টেম্বর (সোমবার)দুপুরে একই পার্কিং লটে বেশ কিছু দুরত্ব বজায় রেখে দুই দল অবস্থান নেয়। দুই দলের নেতা-কর্মীরা দলীয় ব্যানার, ফেস্টুন হাতে পাল্টাপাল্টি শ্লোগান দেন বিমানবন্দর এলাকায়।

বিএনপি সমাবেশ

যুক্তরাষ্ট্র বিএনপি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আন্তর্জাতিক সম্পাদক হুমায়ুন কবির ও আনোয়ার হোসেন খোকনকে স্বাগত জানাতে এই সমাবেশ করে।

অপর দিকে রাষ্ট্র পরিচালনার সকল ব্যর্থতার দায় চাপিয়ে ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের দাবীতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ পৃথক সমাবেশ করে।

পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে স্বাগত জানাতে বিমানবন্দরের ৮ নম্বর টারমিনালে জড়ো জন। এসময় তারা অন্তর্বর্তী সরকারের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। সমাবেশে যুক্তরাজ্যের লন্ডন থেকে যোগ দেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট. কেন্দ্রীয় সদস্য গিয়াস আহমেদ, জিল্লুর রহমান জিল্লুর, সাবেক কোষাধ্যক্ষ জসিম ভূঁইয়া, আনোয়ারুল ইসলাম, পারভেজ সাজ্জাদ, নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি অলিউল্লাহ আতিকুর রহমান, নিউইয়র্ক মহানগর বিএনপির সভাপতি আহবাব চৌধুরী খোকন, দেওয়ান কাওসার, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা ইলিয়াস খান প্রমুখ।

আওয়ামী লীগের সমাবেশ
এর আগের দিন আওয়ামী লীগ-বিএনপির নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনায় নিরাপত্তাজনিত কারণে প্রধান উপদেষ্টা ভিন্ন পথ দিয়ে বের হয়ে যান। ফলে স্বাগত জানাতে এলেও বিএনপির কারো সঙ্গে প্রধান উপদেষ্টার দেখা হয়নি।
এদিকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ অন্তর্বর্তী সরকারকে অনির্বাচিত ও অবৈধ দাবি করে সমাবেশে বিভিন্ন স্লোগান দেন । বিমানবন্দরের চার নম্বর টার্মিনালের পার্কিং এলাকায় স্বাগত সমাবেশ করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো। অদূরে একই এলাকায় বিক্ষোভ করে যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গ সংগঠনগুলো।

সমাবেশে অন্যান্যের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান,উপদেষ্টা ড. প্রদীপ রঞ্জন কর, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা আব্দুর রহিম বাদশা, আব্দুল হাছিব মামুন, মোহাম্মদ সোলায়মান আলী, মোহাম্মদ আলী সিদ্দিকী, ফরিদ আলম, সাখাওয়াত বিশ্বাস, শাহানারা রহমান, মুজিবুর রহমান মিয়া, শাহীন আজমল, ইমদাদ চৌধুরী, আতিকুল ইসলাম,  হুমায়ুন চৌধুরী, জুয়েল আহমেদ, নূরুজ্জামান সরদার প্রমুখ।

 

 

 

Continue Reading

Related Posts

নিউ ইয়র্ক

শনি ও রোববার  নিউইয়র্কে  ধেয়ে আসছে ভয়ংকর ‘বম্ব সাইক্লোন’

January 30, 2026
5
নিউ ইয়র্ক

ভায়োলেশনে একের পর এক বন্ধ হচ্ছে নিউইয়র্কের বাংলাদেশী হোটেল

January 27, 2026
6

Sanjibon Sarker
Editor in Chief/ President

 

Weekly Sandhan Inc.
Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
Contact: +1 646 897 9262
Email: weeklysandhan@gmail.com,
www.sandhan24.com

Bimal Sarkar
Executive Editor
Contact: +1 512-576-2944

Quick Link

  • সম্পাদক
  • গ্যালারি

© 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

No Result
View All Result
  • Home
  • Login

© 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version