নিউইয়র্কে উদীচী শিল্পীগোষ্ঠীর নববর্ষ উদযাপন

সন্ধান২৪.কমঃ গতকাল ৩০ এপ্রিল  উদীচী যুক্তরাষ্ট্র শাখার নববর্ষ ১৪৩০ উদ্যাপন অনুষ্ঠানের আয়োজন করে ।

 জ্যমাইকার একটি মিলনায়তনে অনুষ্ঠানের সূচনা করেন উদীচী যুক্তরাষ্ট্র শাখার সভাপতি সুব্রত বিশ্বাস । স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আলীম উদ্দীন, সহসভাপতি শরাফ সরকার, সাংস্কৃতিক সম্পাদক ক্লারা রোজারিও।

এরপর উদীচী শিল্পীগোষ্ঠী দলীয় গান এবং ‘এসো হে বৈশাখ’ গানের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় ।

এতে অংশ গ্রহন করেন রফিকুল ইসলাম, আশীষ রায়, প্রবীর দাশ, সুলেখা পাল, ক্লারা রোজারিও, লিলি মজুমদার, ফুলু রায় চৌধুরী, স্নিগ্ধা আচার্য, সুপর্ণা সরকার, মুনমুন সাহা, রাবেয়া আক্তার। নাচে-সিথিয়া রিয়া, অনিন্দিতা ভট্টচার্য, দেবস্মিতা চৌধুরী, রাউওশী বিশ্বাস, শিশু শিল্পী প্রজ্হাত্মত সাহা, পূর্ণাত্তম সাহা, সুদীপ্তা ধর, আদৃতা ধর, শিবাদিত্য দত্ত, দেবাদিত্য দত্ত, পারমিতা রায় ও ন্যিশাত হাস।

নাচ-গান-কবিতা আবৃতিতে আনন্দে ভরপুর ছিল অনুষ্ঠানটি। বৃষ্টির কারণে মঙ্গল শোভাযাত্রাটি বাহিরে করা সম্ভব হয়নি । তবে হলের পাশে সীমিত আকারে করে নিয়ম রক্ষা করা হয়েছে।

সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুর আগে পিঠা উৎসব  উপভোগ্য ছিল । অনুষ্ঠান শেষে ঘরে তৈরি পহেলা বৈশাখের আলু,বেগুন,সুটকি,কচুর ভত্তা সহ নানা স্বাদের বাঙালি খাবার পরিবেশন করা হয় । বৈরি আবহাওয়ার মধ্যেও দর্শক-শ্রোতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।

Exit mobile version