সন্ধান২৪.কম: জ্যামাইকা বাংলাদেশি নূরুল ভূঁইয়াকে (৪০) নির্মমভাবে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। নুরুলের হত্যাকারী জাশুয়া ক্যালিকে পুলিশ গ্রেপ্তার করেছে। এর আগে জাশুয়া ক্যালিকে পুলিশ ৮বার গ্রেপ্তার করেছিল।
২৬ জুন রাতে নূরুল ভ‚ইয়ার জানাজা অনুষ্ঠিত হয় জ্যামাইকা মুসলিম সেন্টারে।এ তথ্য জানিয়েছে, এনওয়াইপিডি।
গত ২২ জুন, শনিবার আনুমানিক রাত ৯.৪০ মিনিটে অ্যাভিনিউর ১৬৯ স্ট্রিটে তাকে হত্যা করা হয়েছে। এনওয়াইপিডির ডিটেকটিভ প্রধান জুসেফ ক্যানি গণমাধ্যমকে জানান, ১৬৯-০৩ জ্যামাইকা অ্যাভিনিউর সাম্মিস ড্যালির সামনে রাস্তায় ওপর কথা কাটাকাটি থেকে এক পর্যায়ে জাশুয়া ক্যালি (২৪) নামের এক দুর্বৃত্ত নুরুলকে ছুরি দিয়ে হামলা করে। নূরুল ভ‚ইয়ার বুকে, গলায় এবং ঘাড়ে ছুরিকাঘাত করা হয়। এ সময় তার ফুসফুস এবং হার্ট ছিদ্র হয়ে যায়। বারবার ছুরিকাঘাতের ফলে নূরুল ভূইয়া রক্তে ডুবে যেতে থাকেন। হত্যার অভিযোগে ক্যালিকে গত সোমবার পুলিশ গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
হত্যাকান্ডের আগে প্ল্যানেট ফিটনেস জিমের সামনে দিয়ে যাবার সময় তারা বিতর্কে জড়িয়ে পড়ে। এ সময় ক্যালি নূরুল ভূইয়াকে ঘুষি মারলে তাতে আরও কয়েকজন জড়িয়ে যায়। তাদের হিং¯্রভাব দেখে নূরুল ভ‚ইয়া দৌঁড়ে পালাবার চেষ্টা করেন। তারপরও ক্যালি তাকে ধাওয়া করে। এসময় দোকানের ভেতর থেকে ৯১১ নম্বরে পুলিশকে কল দিলে দ্রæত পুলিশ এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। পরে ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়। নূরুল ভূইয়ার বাড়ি বাংলাদেশের বিক্রমপুরে।
পুলিশ গত সোমবার রাতে ১০৭ অ্যাভিনিউর ক্যালির বাসা থেকে গ্রেপ্তারের পর পুলিশ তাকে ১০৩ নম্বর প্রিসেন্টে নিয়ে যায় রাত ১.১৫ মিনিটে। এ সময় তার পায়ুপথ থেকে দুটি প্লাস্টিকের ব্যাগ বের করা হয়। এনওয়াইপিডির একজন সার্জেন্ট বলেন, প্লাস্টিকের বেগ থেকে কিছু বড়ি উদ্ধার করা হয়েছে। এসব বড়ি মানসিক যন্ত্রণা এবং ব্যাথা দূর করার জন্য ব্যবহার করা হয়। তাকে প্রিসেন্টের একটি সেলে রাখার সময় পুুুলিশ অফিসারের মুখে থুতু নিক্ষেপ করে ক্যালি। তাকে কুইন্স ক্রিমিনাল কোর্টে হাজির করার পর জামিন দেওয়া হয়নি।


