Monday, February 9, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home নিউ ইয়র্ক

‍নিউইয়র্কে জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকীতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচনের দাবী

June 2, 2023
in নিউ ইয়র্ক
Reading Time: 2 mins read
0
0
0
SHARES
59
VIEWS
Share on Facebook

সন্ধান২৪.কম : বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বিএনপিসহ বিভিন্ন সংগঠন-প্রতিষ্ঠান নানা কর্মসূচী গ্রহন করে। প্রায় প্রতিটি অনুষ্ঠান থেকে দেশবাসী আর প্রবাসীদের সাথে নিয়ে তত্ত¡াবধায়ক সরকারের অধিনে বাংলাদেশের সংসদ নির্বাচনের দাবী জানানো হয়।
আয়োজনের অংশ হিসেবে আলোচনা অনুষ্ঠান,দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করা হয়।
অনুষ্ঠানগুলোতে যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

জ্যাকসন হাইটস এলাকাবাসী,নিউইয়র্ক
গত ৩০ মে মঙ্গলবার দুপুরে জ্যাকসন হাইটস এলাকাবাসী,নিউইয়র্ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকীতে দোয়া মাহফিল ও খাবার বিতরণের আয়োজন করে।

জ্যাকসন হাইটসের নবান্ন রেষ্টুরেন্টের সামনে সংগঠনের সভাপতি শাকিল মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আলম নমীর সঞ্চালনায় আলোচনা সভায় অংশ গ্রহন করেন গিয়াস আহমেদ, জিল্লুর রহমান জিল্লু,মিজানুর রহমান ভূইয়া মিল্টন,জাকির এইচ চৌধুরী,জসিম উদ্দিান ভূইয়া,মোস্তফা কামাল পাশা বাবুল,মার্শাল মুরাদ, ফারুক হোসেন মজুমদার,অনুষ্ঠানের আহŸায়ক দেওয়ান মনির,প্রধান সমন্বয়কারী সারওয়ার খান বাবু,সদস্য সচিব আমানত হোসেন আমান,সার্বিক তত্ত¡াবধায়ক আবুল কাশেম প্রমূখ।


দোয়া মাহফিল ও খাবার বিতরণের বিভিন্ন দায়িত্বে ছিলেন আফতাব জনি,শাহদাৎ হোসেন রাজু,রফিকুল ইসলাম ডালিম,মোশারফ হোসেন সবুজ,আজাজুল ইসলাম নাঈম,মোঃ গিয়াস উদ্দিন,জীবন শফিক, মনিরুল ইসলাম, মিজানুর রহমান মিজান প্রমূখ।


আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ
আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ যুক্তরাষ্ট্র গত মঙ্গলবার বিকেলে জ্যাকসন হাইটসে জিয়াউর রহমানের শাহদৎ বার্ষিকী পালন করে।
এ উপলক্ষে ডাইভার সিটি প্লাজায় আলোচনা সভা ও তবারক বিতরণের আয়োজন করা হয়।

আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি শাহাদৎ হোসেন রাজুর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন অনুষ্ঠানের প্রধান অতিথি যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র সভাপতি গিয়াস আহমেদ। বিশেষ অতিথি ছিলেন
বক্তব্য রাখেন,জামাল আহমেদ জনি, মুক্তিযোদ্ধা গোলাম হোসেন ও মীর মশিউর রহমান, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল,সাইদুর রহমান সাইদ, ওলিউল্লাহ মোঃ আতিকুর রহমান, পারভেজ সাজ্জাদ,সোহরাব হোসেন,সাইদুর রহমান সাঈদ,খলকুর রহমান,দেলওয়ার কায়সার,রিপন মিয়া,ওয়াহেদ মন্ডল,নাসিম আহমেদ প্রমূখ।


সভায় বক্তরা বলেন,বর্তমানে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার দেশের গণতন্ত্রকে বাক্সবন্দি করে রেখেছে। তাই এই মুহূর্তে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার পুনপ্রতিষ্ঠায় আন্দোলনে ঝাঁপিয়ে পড়া যুক্তরাষ্ট্র বিএনপি নেতা-কর্মীদের নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে।
শেষে অনুষ্ঠানে আগত কয়েক শত অতিথিকে তবারক দিয়ে আপ্যায়ন করা হয়।


যুক্তরাষ্ট্র বিএনপি (দেলোয়ার- বাদল )

যুক্তরাষ্ট্র বিএনপি (দেলোয়ার হোসেন-আখতার হোসেন বাদল )সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২তম শাহাদৎ বার্ষিকী পালন করেছে।
এ উপলক্ষে ব্রæকলীনের মধুবন রেষ্টুরেন্টে মঙ্গলবার (৩০ মে) সন্ধ্যায় দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।

নিউইয়র্ক মহানগর বিএনপি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সিনিয়র সহ সভাপতি অধ্যাপক দেলোয়ার হোসেন এবং সাবেক যুগ্ম সম্পাদক আখতার হোসেন বাদল। আয়োজক সংগঠনের সভাপতি ওমর ফারুক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। নিউইয়র্ক ষ্টেট বিএনপি’র সভাপতি সালেহ আহমেদ মানিক সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফোরামের সাবেক সাধারণ সম্পাদক মহিন উদ্দিন,জাতীয় গণতান্ত্রিক পার্টি যুক্তরাষ্ট্র শাখার সভাপতি রহমত উল্লাহ ভূইয়া, নিউইয়র্ক ষ্টেট বিএনপি’র সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন শিপন, মাহবুবুর রহমান,মোহাম্মদ শহীদ উল্লাহ,নাজমুল হাসান, হোসন মোহাম্মদ মনির প্রমুখ।
শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও বিশেষ দোয়া পরিচালনা করেন মোহাম্মদ সোহেল। এর আগে অনুষ্ঠানে উপস্থিত বিপুল সংখ্যক নেতা-কর্মী কালো ব্যাজ ধারণ করেন।
অনুষ্ঠানে শহীদ জিয়ার বিদেহী আতœার মাগফেরাত কামনা, দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থ্যতা কামনা করা হয়। এছাড়াও সভায় বক্তারা তত্ত¡াবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন দাবী করে বলেন, ২০১৪ আর ২০১৮ সালের নির্বাচন সুষ্ঠু হলে আগামী নির্বাচন ঘিরে যুক্তরাষ্ট্র নতুন ভিসা নীতি আরোপ করতো না। বক্তারা হুশিয়ারী উচ্চারণ করে বলেন, দেশবাসী আর প্রবাসীদের সাথে নিয়ে প্রয়োজনে তত্ত¡াবধায়ক সরকার প্রতিষ্ঠায় অসহযোগ আন্দোলনের গড়ে তুলে আওয়ামী লীগ সরকারকে বিদায় করা হবে।
এছাড়াও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২তম শাহাদৎ বার্ষিকী পালন করেছে বাংলাদেশ জাতিয়তাবাদী দল নিউইয়র্ক মহানগর ( বিএনপি ) দক্ষিণ।

Continue Reading

Related Posts

নিউ ইয়র্ক

শনি ও রোববার  নিউইয়র্কে  ধেয়ে আসছে ভয়ংকর ‘বম্ব সাইক্লোন’

January 30, 2026
5
নিউ ইয়র্ক

ভায়োলেশনে একের পর এক বন্ধ হচ্ছে নিউইয়র্কের বাংলাদেশী হোটেল

January 27, 2026
6

Sanjibon Sarker
Editor in Chief/ President

 

Weekly Sandhan Inc.
Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
Contact: +1 646 897 9262
Email: weeklysandhan@gmail.com,
www.sandhan24.com

Bimal Sarkar
Executive Editor
Contact: +1 512-576-2944

Quick Link

  • সম্পাদক
  • গ্যালারি

© 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

No Result
View All Result
  • Home
  • Login

© 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version