সন্ধান২৪.কম: ঐক্যবদ্ধ বাংলাদেশ কমিউনিটি গড়ার প্রত্যয় এবং বাংলাদেশি শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের অঙ্গীকার নিয়ে দুই দিনব্যাপী পঞ্চম বাংলাদেশ সম্মেলন হয়ে গেল।
গত ৯ এবং ১০ সেপ্টেম্বর সন্ধ্যায় নিউইয়র্কের লাগোর্ডিয়া এয়ারপোর্ট ম্যারিয়ট হোটেলে এই সম্মেলন উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা আবু জাফর মাহমুদ। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন সম্মেলনের চেয়ারম্যান নুরুল আজিম, সম্মেলনের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী এমডি আব্দুর দিলীপ ও সম্মেলনের সদস্য সচিব ও শোটাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম।
শনিবার ৯ সেপ্টেম্বর লার্গোডিয়া ম্যারিয়ট হোটেলে এ সম্মেলন উদ্বোধনের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নিউইয়র্ক সিটি মেয়রের এশিয়ান কমিউনিটি বিষয়ক উপদেষ্টা ফাহাদ সোলায়মান,শাহ জে. ফাউন্ডেশনের সিইও শাহ্ জে. চৌধুরী, শাহ মাহবুব, প্রিয়া ডায়েস, সাংবাদিক আদিত্য শাহিনসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে মেলার উদ্যোক্তা ও শো টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম বলেন, প্রবাসীদের মধ্যে আমরা ভেদাভেদ দেখতে চাই না। কোন রাজনৈতিক দলের নামে এ বাংলাদেশ সম্মেলন নয়। ঐক্যের চেতনা থেকেই বাংলাদেশ কনভেনশনের আয়োজন।
উদ্বোধনকালে প্রধান অতিথি আবু জাফর মাহমুদ বলেন, ফোবানার নামে প্রবাসে গোটা জাতিকে বিভক্ত করেছে। এতে তারা কি আনন্দ পেয়েছে জানি না। তবে আমেরিকায় বাংলাদেশিদের বিভক্তির রুপ দেখানোর জন্যই ৬টি ফোবানার অনুষ্ঠান হয়েছে। রাজনীতির নামে গোটা জাতিকে বিভক্ত করা হয়। এক গ্রæপ আরেক গ্রæপকে হত্যার জন্য লেলিয়ে দেয়। একইভাবে প্রবাসে আমরা বিভক্ত হয়েছি। এতে আমরা গৌরবের কাজ করছি না।

উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রিয়া ডান্স একাডেমির সৌজন্যে নৃত্য পরিবেশন করেন প্রবাসী নতুন প্রজন্ম শিল্পীরা। এরপর শুরু হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সংগীত পরিবেশনে বাউল স¤্রাট পবন দাস বাউল পুরো অনুষ্ঠান মাতিয়ে রাখেন। এ ছাড়াও দুইদিন উত্তর আমেরিকার জনপ্রিয় কন্ঠশিল্পী প্রমি তাজ, রায়হান তাজ, সেলিম ইব্রাহিম, নীলিমা শশী , চন্দ্রা রয়, শামীম সিদ্দিকী, শাহ মাহবুব, শারিন সুলতানা, বাঁধন শিল্পী টিনা রাসেল, প্রতীক হাসান, সেলিম চৌধুরী,বিন্দুকনা, ডঃ কামরুল ইসলাম, কামরুজ্জামান বকুল, ক্রিনিয়া হাসান, দীপ্তি, মিতু, কৃষ্ণা তিথি ও আফতাব জনি সংগীত পরিবেশন করেন।
আমন্ত্রিত বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য দেন ফোবানা স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান শাহ নেওয়াজ । বিশিষ্ট রাজনীতিক গিয়াস আহমেদ, রাজনীতিক জাকারিয়া চৌধুরী, কমিউনিটি এক্টিভিস্ট ও মেয়র এরিক এডামসের দক্ষিণ এশিয়া বিষয়ক উপদেষ্টা ফাহাদ সুলেমান, শাহ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট এন্ড সিও শাহ্ জে, চৌধুরী, বাংলাদেশ সম্মেলনের উপদেষ্টা আতাউর রহমান সেলিম এবং লস এঞ্জেলসের মমিনুল হক বাচ্চু।

দ্বিতীয় দিন কাব্য জলসার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে ও বাংলা একাডেমী পুরস্কার প্রাপ্ত বাংলা ভাষার অন্যতম বিশিস্ট কবি কামাল চৌধুরী। কবিকে নিয়ে বিকেল আলাপে বসেছিল বাংলাদেশ রাইটার্স ক্লাব। উপস্থাপন করেছেন বিশিস্ট ছড়াকার মনজুর কাদের।
পঞ্চম বাংলাদেশ সম্মেলনের পক্ষ থেকে বিশেষ সমন্মনা প্রদান করা হয় কমিউনিটি এক্টিভিস্ট ফখরুল ইসলাম দেলোয়ার,আত্ম-মানবতা সেবায় নিবেদিত শাহ্
ফাউন্ডেশন, কমিউনিটি অ্যাক্টিভিস্ট আতাউর রহমান সেলিম, নুরুল আজিম, প্রিসিলা, চৌধুরী সারোয়ার হাসান এমডি, বেলাল চৌধুরী , দুলাল বেহেদু, আব্দুর দিলীপ ও বাংলা ট্রাভেলস এর প্রেসিডেন্ট এন্ড সিইও বিলাল হোসেনকে।
ঐক্যবদ্ধ বাংলাদেশী কমিউনিটি গড়ার প্রত্যয় নিয়ে ষষ্ঠ বাংলাদেশ সম্মেলনের ঘোষণা দিয়ে দুই দিনের এই সম্মেলনের সমাপ্তি হয়।


