Saturday, June 27, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home নিউ ইয়র্ক

নিউইয়র্কে ‘প্রথমবারের’ মতো গাইবান্ধা মুক্ত দিবস উদযাপন

December 8, 2022
in নিউ ইয়র্ক
Reading Time: 2 mins read
0
0
0
SHARES
16
VIEWS
Share on Facebook

সন্ধান২৪.কমঃ গত ৭ ডিসেম্বর সন্ধায় নিউইয়র্কে গাইবান্ধা সোসাইটি ‘গাইবান্ধা মুক্ত দিবস’ উদযাপন করেছে । এই প্রথম কোন আঞ্চলিক সংগঠন তাদের মুক্তির দিন উপলক্ষে বিশেষ আয়োজন করলো। এজন্যে উপস্থিত বীর মুক্তিযোদ্ধা ছাড়াও সুধীজন এই সোসাইটির প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারের অনুষ্ঠানটি শুরু হয় মুক্তিযুদ্ধের সকল শহীদ, জাতির জনক বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালনের পর জ্বলন্ত মোমবাতি হাতে সমবেত কণ্ঠে দেশের গান পরিবেশনের মাধ্যমে। এ গানে অংশ নেন রেজা রহমান, মুক্তি সরকার, মাহফুজ তুহিন, দিলীপ প্রমুখ। তবলায় সঙ্গত করেন তপন মোদক।

এরপরই মুক্তিযুদ্ধে গাইবান্ধার স্মৃতি নিয়ে লেখা ‘গাইবান্ধা মুক্তির বারতা” শীর্ষক পুস্তিকার মোড়ক উম্মোচন করেন বীর মুক্তিযোদ্ধা সাহিত্য-সাংস্কৃতিক সম্পাদক মুক্তি সরকার, প্রচার প্রকাশনা সম্পাদক ফাহমিদা লুনাসহ অতিথিদেরকে সাথে নিয়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী একুশে পদকপ্রাপ্ত রথীন্দ্রনাথ রায় । সংগঠনের পক্ষ থেকে মোড়ক উন্মোচনে অংশ গ্রহন করেন নুরন্নবী প্রধান সবুজ,আমিনুল ইসলাম,মনজুরুল হাসান সরকার,জাকিউল উদ্দিন উৎপল,প্র্রতীমা সরকার, শফিউল আজম,মনজুরুল ইসলাম, রত্না মরিয়ম ও মোস্তান ছিরুর রহমান।

গাইবান্ধা সোসাইটির সভাপতি শাহজাহান সরকারের সভাপতিত্বে এ অনুষ্ঠানের মঞ্চে উপবেশন এবং বক্তব্য রাখেন গাইবান্ধার সন্তান নতুন প্রজন্মের সুবর্ণ রহমান, যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার, বাংলাদেশ লিবারেশন ওয়ার ভেটার্ন্স-ইউএসএর সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ, মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাষ্ট্র ইনকের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত চৌধুরী, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির প্রতিনিধি ফার্স্ট সেক্রেটারি নূরএলাহি মিনা, কন্সাল জেনারেলের প্রতিনিধি আসিফ আহমেদ, লেখক হোসনে আরা, বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সিটি মেয়রের এশিয়া বিষয়ক উপদেষ্টা ফাহাদ সোলায়মান, হোস্ট সংগঠনের সাধারণ সম্পাদক রেজা রহমান এবং ‘৭ ডিসেম্বর হানাদার মুক্ত দিবস উদযাপন কমিটি’র আহবায়ক আব্দুল আওয়াল দুলাল। অনুষ্ঠান উপস্থাপনা করেন উদযাপন কমিটি’র সদস্য সচিব জিয়াউর রহমান হেনরি।

বক্তব্যকালে একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী রথীন্দ্রনাথ রায় বলেন, নানা প্রতিবন্ধকতা সত্বেও বাংলাদেশ এগিয়ে চলছে। উন্নয়নের এই অগগতি থামিয়ে দিতে কোনো কোনো মহল গভীর ষড়যন্ত্রে লিপ্ত। এ ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে। কারণ, মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী শক্তি আবার যদি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়, তাহলে পিছিয়ে যাবে সবকিছু।

যুক্তরাষ্ট্রে এই প্রথম কোন আঞ্চলিক সংগঠন তাদের মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার জন্য অভিনন্দন জানিয়ে অন্যান্য বক্তরা বলেন, গাইবাান্ধা সোসাইটির মত প্রতিটি সংগঠন যদি তাদের নিজ নিজ জেলা বা এলকার মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরেন,তা হলে ইতিহাস বিকৃতি হওয়ার সম্ভাবনা কম থাকে। বক্তারা আরও বলেন, মুক্তিযুদ্ধে গাইবান্ধার স্মৃতি নিয়ে লেখা ‘গাইবান্ধা মুক্তির বারতা” শীর্ষক পুস্তকটি বাঙলি জাতির জন্য একটি গুরত্বপূর্ণ দলিল হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।

সবশেষে সংগঠনের সদস্য শাহ মাহবুুব, রেজা রহমান, মুক্তি সরকার, মাহফুজ তুহিন, দিলীপ মোদক সঙ্গীত পরিবেশন করেন । তবলায় সঙ্গত করেন তপন মোদক।

Related Posts

নিউ ইয়র্ক

যুক্তরাষ্ট্র আ. লীগের সভাপতি ও সম্পাদকের ‘বিতর্কিত’ কাজে চরম অসন্তোষ, সরব সোসাল মিডিয়া

June 12, 2026
9
নিউ ইয়র্ক

পিকনিকের চাঁদাবাজি আতঙ্কে নিউইয়র্কের বাঙালি পাড়া !

June 10, 2026 - Updated on June 12, 2026
12
No Result
View All Result

Recent Posts

  • ‘আশা করি মেসি এ বার বিশ্বকাপ জিততে পারবে না!’ বললেন ইংল্যান্ডের ফুটবলার
  • প্রধানমন্ত্রী তারেকের উপদেষ্টাকে দিল্লি বিমানবন্দরে ‘বাধা’: ভারতের ডেপুটি হাই কমিশনারকে তলব 
  • যে জাতি ফুটবলে যত বেশি উন্নত, তারা জাতি হিসাবেও ততটাই সভ্য ও উন্নত!!
  • বাংলাদেশী স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা  শুরু করলো ‘ঠিকানা ফুটবল টুর্নামেন্ট ২০২৬’
  • যুক্তরাষ্ট্র আ. লীগের সভাপতি ও সম্পাদকের ‘বিতর্কিত’ কাজে চরম অসন্তোষ, সরব সোসাল মিডিয়া

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version