Sunday, August 16, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home নিউ ইয়র্ক

নিউইয়র্কে  ব্যাপক আয়োজনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন

August 16, 2026
in নিউ ইয়র্ক
Reading Time: 1 min read
0
0
0
SHARES
8
VIEWS
Share on Facebook

সন্ধান২৪.কম: ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে  নিউইয়র্ক বাংলাদেশের স্বাধীনতার স্থপতি,বাঙালির জাতির পিতা বঙ্গবন্ধু স্মরণে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করা হলো।

শোক দিবসে নেতাকর্মীদের উদ্দেশ্যে সরাসরি বক্তব্য রাখেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।

শোককে শক্তিতে পরিনত করতে  মশাল জ্বালিয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকারে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, মহিলা লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ,শ্রমিকলীগ ছাত্রলীগের শত শত নেতা-কর্মী ও সমর্থকদের শপথ গ্রহণ করানো হলো।

শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকীতে নিউইয়র্কের জ্যাকসন হাইটস, ওজন পার্ক, ব্রুকলিন, জ্যামাইকা,ব্রঙ্কসের বাংলাদেশি অধ্যুষিত এলাকায় বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের উদ্যোগে মিলাদ, দোয়া মাহফিল,জায় নামাজ বিতরণ,আপ্যায়ন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ:

১৫ আগস্ট সন্ধায় জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় বিশাল মঞ্চ সাজিয়ে জাতীয় শোক দিবস পালন করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। এখানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে  ও সাধারণ সম্পাদক আবদুস সামাদ আজাদের সঞ্চালনায় আলোচনা সভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। এ ছাড়া ছাত্রলীগের সাবেক সভাপতি এনামুল হক শামীম,সাবেক চিফ হুইপ নজরুল ইসলাম বাবুসহ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, মহিলা লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগের ছাত্রলীগের নেতারাও বক্তব্য রাখেন। এখানে মশাল জ্বালিয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকারে উপস্থিত নেতা-কর্মীদের ও শপথ গ্রহণ করান সিদ্দিকুর রহমান।

জ্যাকসন হাইটস এলাকাবাসী:

দুপুর থেকে রাত পর্যন্ত জ্যাকসন হাইটসের নবান্ন রেষ্টুরেন্টের সামনে জাতীয় শোক দিবস পালন করে জ্যাকসন হাইটস এলাকাবাসী। সংগঠনের সভাপতি শাকিল মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো: আলম নমির সঞ্চালনায় এখানে অনুষ্ঠানের আহ্বায়ক মীর নিজামুল হক, সদস্য সচিব মামুন মিয়াজীসহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

এখানে ১ হাজারের উপরে জায়নামাজ বিতরণ এবং প্রায় ৫ থেকে ৬ হাজার মানুষকে খাবার দিয়ে আপ্যায়ক করা হয়েছে বলে জানান শাকিল মিয়া ও মো: আলম নমি।

বিকেলে নবান্ন রেষ্টুরেন্টের সামনে যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে। সেখানে সংগঠনের সভাপতি নুরুজ্জামান সরদারের সভাপতিত্বে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে বাংলাদেশে আবার শেখ হাসিনার নেতৃত্ব প্রতিষ্ঠিত করার অঙ্গিকার করে বক্তব্য দেয়া হয়।

সন্ধায় একই স্থানে যুক্তরাষ্ট্র শ্রমিকলীগ মিলাদ, দোয়া মাহফিল, আপ্যায়ন ও আলোচনা সভার আয়োজন করে।দলের সভাপতি কাজী আজিজুল হক খোকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো: জুয়েলের সঞ্চালনায় উপস্থিত সুধীজন বক্তব্য রাখেন।

ব্রঙ্কসে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র উদ্যোগে ‘জাতীয় শোক দিবস’ উদযাপন করা হয়।

এ ছাড়াও  ওজন পার্ক, ব্রুকলিনের চার্চ ম্যাকডোনাল্ট, জ্যামাইকা,ব্রঙ্কসের ষ্টার্লি এভিনিউতেও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে খাদ্য বিতরণ, মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

৫ আগস্টকে ঘিরে ব্রঙ্কসের ষ্টার্লি এভিনিউতে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মাঝে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এর মধ্যে দুই পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

 

Related Posts

নিউ ইয়র্ক

অস্বাস্থ্যকর পরিবেশের অপরাধে জ্যাকসন হাইটসের ইত্যাদি রেস্টুরেন্ট বন্ধ, ফেসবুকে বিরূপ মন্তব্য

August 13, 2026
3
নিউ ইয়র্ক

১৮ অক্টোবর প্রায় সাড়ে ৩৫ হাজার ভোটার নিয়ে নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির  নির্বাচন

August 12, 2026
11
No Result
View All Result

Recent Posts

  • নিউইয়র্কে  ব্যাপক আয়োজনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন
  • ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও
  • শেখ হাসিনাকে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে আহ্বান সোহেল তাজের
  • বাংলাদেশের  সীতাকুণ্ডে শিপ ব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজে মৃত বেড়ে ৯ জন  
  • আগামী সপ্তাহে দুদিনের সফরে ভারত যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version